By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৮:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ খেলোয়াড়দের অসুস্থতায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল বার্সেলোনার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > খেলোয়াড়দের অসুস্থতায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল বার্সেলোনার
খেলা

খেলোয়াড়দের অসুস্থতায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল বার্সেলোনার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৭/২৩ at ১২:১৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে স্প্যানিশ লা লিগার নতুন সিজন। তার আগে প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফর করছে বার্সেলোনা। এই সফরে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ব্লাউগ্রানাদের। খেলোয়াড়দের অসুস্থতার কারণে সূচি অনুসারে জুভেন্টাসের বিপক্ষে প্রথম ম্যাচটিই বাতিল করতে হলো কাতালানদের।

আজ সকাল সাড়ে আটটায় ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনা ও জুভেন্টাসের। কিন্তু বার্সার প্লেয়াররা হঠাৎ অসুস্থ হওয়ায় ম্যাচটি বাতিল করতে হয়। বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে, লেভিস স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে সকার চ্যাম্পিয়নস ট্যুরের আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। দলের উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া খেলোয়াড়েরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা খেলোয়াড়, দল এবং সমর্থকদের জন্য কঠিন সময়।’

ঠিক ক’জন অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি বার্সেলোনা। তবে দলের একটি সূত্র ক্রীড়া মাধ্যম ইএসপিএনকে জানিয়েছে, বার্সার ১৪ জন খেলোয়াড় পেটের পীড়ায় ভুগছেন। তবে কারা অসুস্থ হয়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

বার্সেলোনা-জুভেন্টাসের দ্বৈরথ দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাদের সেই অর্থ ফেরত দেয়া হবে।

নির্ধারিত ম্যাচ বাতিলের জন্য কোনো জরিমানা করা হলে, বিমা কোম্পানি সেটি বহন করবে। আগামী ২৭শে জুলাই সকার চ্যাম্পিয়নস ট্যুরের দ্বিতীয় ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করতে সমর্থকদের আহ্বান জানিয়েছে ব্লাউগ্রানারা। বার্সার বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনা সমর্থকদের ম্যাচ দেখতে আসার ব্যাপারে উৎসাহিত করতে চায়। আমরা চাই আর্সেনালের বিপক্ষে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামের ম্যাচটি যেন তারা উপভোগ করে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা এগিয়ে নেয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
এরপর ২৯শে জুলাই প্রস্তুতির মোড়কে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সকার চ্যাম্পিয়নস ট্যুরের চতুর্থ এবং শেষ ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। ২রা আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর আগামী ১৩ই আগস্ট হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগার ২০২৩-২৪ মৌসুম শুরু করবে বার্সেলোনা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভিএফবি স্টুটগার্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ

বিশ্বকাপ ভেন্যুর সামনে ব্রাজিল কিংবদন্তির ৩১ ফুট উঁচু ভাস্কর্য

টেস্টে ঘরের মাঠে ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জলবায়ুতে অভাবনীয় পরিবর্তন
পরবর্তী সংবাদ ইত্যাদি এবার মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লায়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন
বিদেশ ধর্ম ও জীবন মে ২৬, ২০২৬
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান
লিড মে ২৬, ২০২৬
টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাতিল-বিলম্বে ভোগান্তি
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?