By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৭:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইসরায়েলের সঙ্গে বৈঠকের খেসারত দিলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > ইসরায়েলের সঙ্গে বৈঠকের খেসারত দিলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী
লিড ২বিদেশ

ইসরায়েলের সঙ্গে বৈঠকের খেসারত দিলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৮/২৮ at ১০:১০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

ইসরায়েলের সঙ্গে বৈঠকের খেসারত দিলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ। তাকে বরখাস্ত করা হয়েছে।

লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধান আবদুলহামিদ আল-দাবিবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে মাঙ্গুশকে এ বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

সোমবার একই তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্সও।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, লিবিয়া ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক নেই। এরপরও গত সপ্তাহে ইতালিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করেন মাঙ্গুশ। এতে ক্ষুব্ধ হয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। রোববার মাঙ্গুশকে বরখাস্তের পর তার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বৈঠকের বিষয়ে রোববার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

আর এই বৈঠককে ইসরায়েল ও লিবিয়ার মধ্যে সম্পর্ক নির্মাণের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি ও স্বাভাবিককরণের বৃত্ত প্রসারিত করার লক্ষ্যে কাজ করছি।

লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও মাঙ্গুশের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কোহেন।

তিনি বলেন, লিবিয়ার আকার এবং কৌশলগত অবস্থান ইসরায়েল রাষ্ট্রের জন্য বিশাল মূল্য এবং বিপুল সম্ভাবনা দেয়। আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেই দেশের মধ্যে বড় সম্ভাবনা নিয়ে কথা বলেছি। সেই সঙ্গে লিবিয়ার ইহুদিদের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলেছি, যার মধ্যে দেশের উপাসনালয় এবং ইহুদি কবরস্থান সংস্কারের বিষয় রয়েছে।

কোহেনের বক্তব্যে স্পষ্ট যে, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলির সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলের প্রচেষ্টার অংশ।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মোটেই ভালোভাবে নেয়নি লিবিয়া। খবর প্রকাশের পর পর লিবিয়ায় ছোট আকারে বিক্ষোভও হয়েছে। কারণ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।

যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাঙ্গুশের সাক্ষাৎ অপ্রত্যাশিত বলে বিবৃতি দিয়েছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, (ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে) আকস্মিক সেই সাক্ষাতে কোনো আলোচনা, চুক্তি বা পরামর্শ’ অন্তর্ভুক্ত ছিল না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে লিবিয়া।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামসহ ১৫ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা
পরবর্তী সংবাদ লালদিয়ার চরে মায়ের্স্কের টার্মিনাল নির্মাণ প্রস্তাব
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মানুষের পাশে থাকাই শহীদ জিয়ার আদর্শের প্রকৃত অনুসরণ
আমাদের চট্টগ্রাম মে ৩০, ২০২৬
ফটিকছড়িতে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু
শহর থেকে দূরে মে ৩০, ২০২৬
মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?