ফিলিস্তিনে অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরায়েলী হত্যাকান্ড জুলুম-নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে গতকাল ২০ অক্টোবর বাদজুমা নগরীর মুরাদপুর চত্তরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে। পাঁচলাইশ থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এবং মহানগর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও মুরাদপুর জামে মসজিদের খতিব আল্লামা শাহ নুর মোহাম্মাদ আল ক্বাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড শাখার সি.সহ সভাপতি আলহাজ্ব কফিল উদ্দীন খোকন, উপস্থিত ছিলেন দস্তগীর আলম , সাগির আলম ,এড. জাহাঙ্গীর আলম , ওয়াহিদুল আলম,এরশাদ খতিবি, মোহাম্মাদ তৈয়ব, আজিজ উল্লাহ, ইঞ্জিনিয়ার মুবিন, নুর ফয়সাল রেজা, সুলতান উদ্দিন , রাকিন জাফরি ,মহিবুল হক প্রমুখ।
ফিলিস্তিনে হামলার নিন্দায় গাউসিয়া কমিটি পাঁচলাইশ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


