চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দক্ষ ও যোগ্য র্কমর্কতা একটি প্রতিষ্ঠানের চালিকা শক্তি। এবং তাদের যোগ্য নেতৃত্বে অন্যরা সঠিক পথে পরিচালিত হয়। এতেই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। অবসর জনিত কারণে আমাদের দক্ষ পাঁচ কর্মকর্তাকে বিদায় জানাতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পাঁচ কর্মকর্তার অবসরজনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে চসিক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার শেখ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাগণ সুদীর্ঘ চাকরিজীবনের স্মৃতিচারণামূলক আবেগঘন বক্তব্য রাখেন।
পরে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
দক্ষ ও যোগ্য কর্মকর্তদের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


