By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দাম কমলো মোবাইল ইন্টারনেটের, দেনদরবার বিফলে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > দাম কমলো মোবাইল ইন্টারনেটের, দেনদরবার বিফলে
প্রযুক্তি

দাম কমলো মোবাইল ইন্টারনেটের, দেনদরবার বিফলে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/১৩ at ১০:৫০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

নানা দেনদরবার করেও শেষ রক্ষা হলো না মোবাইল অপারেটরদের। অনিচ্ছা সত্ত্বেও নিয়ন্ত্রক সংস্থার চাপে কমালো ইন্টারনেটের দাম। যা কার্যকর হয়েছে মধ্যরাত থেকে।

নির্বাচনের আগে গ্রাহকদের স্বস্তি দিতে গেলো ৫ নভেম্বর তিনদিনের দামে সাত দিনের ডাটা প্যাকেজ অফার করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। কমাতে বলা হয় ৩০ দিন ও আনলিমিটেড ডাটা প্যাকেজের দামও।

কিন্তু বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তোলে মোবাইল অপারেটররা। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিটিআরসিকে আহ্বান জানায় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

একইসঙ্গে ডেটা প্যাকেজের দাম কমানোর নির্দেশনা নিয়ে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করার প্রস্তাব দেয় মোবাইল অপারেটরের প্রধান নির্বাহীরা। তবে তা নাকচ করে উল্টো ডাটার দাম কমাতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায় বিটিআরসি। যেখানে ১০ নভেম্বরের মধ্যে নির্দেশনা কার্যকরের কথা উল্লেখ করা হয়।

বিটিআরসির নির্দেশনা মেনে প্রথমেই সাড়া দেয় সরকারি কোম্পানি টেলিটক। এরপর শুক্রবার রাতে নতুন দর কার্যকর করে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। অপারেটরদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, গ্রামীণফোন সাত দিনের এক জিবি ডাটা প্যাকের দাম ৬৯ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকায় নির্ধারণ করেছে। একই মেয়াদে এক জিবি ডাটা ৫৮ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকায় অফার করছে রবি, আবার ৬৮ টাকায় দিচ্ছে ২ জিবির অফারও দিয়েছে। আর বাংলালিংক কৌশলি হয়ে দাম না কমিয়ে বাড়িয়ে দিয়েছে ডাটার পরিমাণ। ৬৯ টাকায় এক জিবির সাথে আরো এক জিবি বোনাস হিসেবে দুই জিবি ডাটা দিচ্ছে তারা।

এরপরই অ্যামটব এক বিবৃতিতে বলে, গত ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশাবলী অনুযায়ী নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। দুর্ভাগ্যবশত এর মাত্র ১৫ দিন পরে আবারও প্রোডাক্ট পোর্টফলিও পরিবর্তন করতে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ইতোমধ্যেই এই জটিল পোর্টফোলিও পরিবর্তন করেছি।

এর আগে গত ১৫ অক্টোবর থেকে বিটিআরসির নির্দেশনা মেনে ৩ ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ সরিয়ে ফেলে মোবাইল অপারেটররা। কিন্তু সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে এক সপ্তাহ, এক মাস ও আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজে ২০ থেকে ৩০ টাকার মতো দাম বাড়ানো হয়। যা নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

দেশের টেলিকম অপারেটরদের উদ্দেশে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে দেশের জনগণের পক্ষে থাকতে হবে। ৮ নভেম্বরের মধ্যে টেলিটক এবং ১০ নভেম্বরের মধ্যে অন্য সব অপারেটরকে বৈঠকের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

আশা করি, অপারেটরদের বোধোদয় হবে। তারা ৯৫টি প্যাকেজকে ৪০টিতে নামিয়ে আনার ক্ষেত্রে ইন্টারনেটের দাম বাড়াবেন না। তখন ইন্টারনেটের দাম কমাবেন।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৩ ও ১৫ দিন মেয়াদের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দুটি কারণে নতুন সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলেন মোবাইল অপারেটররা। প্রথমত, তিন দিনের ‘স্যাশে প্যাক’গুলোর গ্রাহক মূলত শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ। প্রায় ১২ কোটি গ্রাহকের মধ্যে ৩ দিনের ডাটা প্যাকেজ ব্যবহার করেন প্রায় ৭০ শতাংশ। দ্বিতীয়ত, নতুন নিয়মে ইন্টারনেটের দাম বাড়বে বলে জানান অপারেটররা।

তাদের মতে, স্যাশে প্যাক বিলুপ্ত হওয়ার ফলে অনেক গ্রাহক ছুটে যাবে এবং তার ক্ষতি পোষাতে তাদের দাম বাড়াতে হবে। যদিও সেটি আমলে নেয়া হয়নি। শেষ পর্যন্ত দাম বাড়িয়েও আবার আগের দামেই গ্রাহকদের ইন্টারনেট দিতে বাধ্য হয়েছে অপারেটরগুলো।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস-এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্রগ্রাম)

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৯ বছর পর কোহলির উইকেট, ভারতের টানা নবম জয়
পরবর্তী সংবাদ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?