আবু তাহের মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সমাজসেবক, শিক্ষানুরাগী আবু তাহের মেম্বারের ২৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ সম্প্রতি চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ আলোচক ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানু রঞ্জণ চক্রবর্তী, লেখক সংগঠক লায়ন এম.এ.সবুর, প্রাবন্ধিক বাবুল কান্তি দাশ, কবি আশীষ সেন, নাট্যজন সজল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, ছড়াকার উৎফল কান্তি বড়ুয়া, নান্টু বড়ুয়া, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি প্রতিমা দাশ, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, এম. ছগির পিন্টু, প্রকৌশলী সিঞ্চণ ভৌমিক, সাবিহা সুলতানা রক্সি, ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, মোঃ তিতাস, নিলয় দে, শিহাবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন সভায় মরহুম আবু তাহের মেম্বার আজীবন সমাজের মানুষের জন্য নিজ সাধ্যানুযায়ী কাজ করে গেছেন। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে তিনি সবসময় সমাজের মানুষকে এগিয়ে নিতে ভুমিকা রেখে গেছেন। একজন শিক্ষাদরদী মানুষ হিসেবে মরহুম আবু তাহের মেম্বার প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছেন। গ্রামীণ জীবনে আজীবন তিনি সাধারণ মানুষের সুখে দুঃখে তিনি নিজ সাধ্যানুযায়ী কল্যাণ কাজে নিজেকে নিয়োজিত রাখতে পেরেছিলেন। সভা শেষে দরিদ্র মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
শিক্ষানুরাগী আবু তাহের মেম্বারের ২৭ তম মৃত্যুবার্ষিকীতে বস্ত্র বিতরণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


