By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ‘এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান’
খেলা

‘এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/২৫ at ১২:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। হুট করে নির্বাচন করতে আসায় জাতীয় দলের এই অধিনায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষদের মধ্যে। তবে সাকিব এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সেখানে সাকিবের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকে সাকিব রাজনীতি করবে।’
ক্রিকেট খেলা অবস্থায় সাকিবের রাজনীতিতে আসায় নেতিবাচক কথাও উঠছে দেশজুড়ে। সাকিবের জন্মস্থান মাগুরার লোকজনও সাকিবের নির্বাচন করা খুব একটা ভালো চোখে দেখছেন না। এ প্রসঙ্গে পাশের দেশ ভারতের উদাহরণ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। ক্রিকেটের কথা বললে, কিছুদিন আগেই তো গৌতম গম্ভীর (ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী ক্রিকেটার)… তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে।’ গম্ভীররা ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন। এক্ষেত্রে এখন তাকে মনোনয়ন দিলে তার খেলা নষ্ট হবে কিনা প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে তার চিন্তা ভাবনা আছে।

সে রাজনীতি করবে, এটাই তার ইচ্ছা। সে জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোনও জায়গায় সে দাঁড়াতে পারে।’ এর আগে মাগুরা ১, ২ ও ঢাকা ১০ আসনের জন্য মনোনয়ন ক্রয় করেন সাকিব। তবে ঠিক কোন আসনে তাকে আওয়ামী লীগ নমিনেশন দিবে সেটা নিশ্চিত নয়। এর মধ্যে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব। ধারণা করা হচ্ছে, মনোনয়ন নিয়েই আলোচনা করেন তারা।
এদিকে ২০১৩ সালে এক ফেসবুক পোস্টে সাকিব ঘোষণা দিয়েছিলেন, কখনও রাজনীতি করবেন না। তবে এবার নিজের অবস্থান থেকে সরে এসেছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার। সাকিব বর্তমানে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। আইসিসি বিশ্বকাপ শেষে ওয়ানডেতে অধিনায়কত্ব না করার ঘোষণা আগেই দিয়ে রাখেন তিনি। যদিও ওয়ানডেতে এখনও নতুন অধিনায়কের নাম জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নেওয়ার ইচ্ছা সাকিবের। এর আগে সাকিব নিজেই জানান এ কথা। সামনে সাকিব পালা ক্রমে বিদায় জানাবেন বাকি দুই ফরম্যাট থেকেও। তবে যদি নির্বাচনে অংশ নিয়ে জিতে যান, তাহলে সংসদ সদস্য হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবেন ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে খেলেন মাশরাফি বিন মুর্তজা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

টাইব্রেকারে কপাল পুড়ল জার্মানির, শেষ ষোলোতে প্যারাগুয়ে

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী সংবাদ মঙ্গলবারের আগে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না ইন্টারনেট!
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?