চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা গত ২৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি এ.এম. মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান বাবুল। পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানের পরিচালনায় এতে আলোচনায় পরিষদের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ইউছুফ সিকদার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, অধ্যাপক ফজলুর রহমান, ব্যাংকার একরাম হোসেন, মেহেরাজ তাসিন শফি, আবদুর রহমান, কাজী আবদুল হাই, শিক্ষিকা খুরশিদ রোকেয়া, এড. আবু নাসের চৌধুরী, প্রকৌশলী শহীদুল আলম, হারুন গফুর ভুঁইয়া, এড. দীপক কান্তি দত্ত, এম. এ. কাইয়ুম, জয়নাল আবেদন চৌধুরী, এম. নাজিম উদ্দীন চৌধুরী, এড. ফাতেমা আক্তার চৌধুরী, খালেদ মাহমুদ চৌধুরী, মেজবাহ উদ্দীন লিটন, কামরুজ্জামান চৌধুরী, তাশফিরুল ইসলাম, কামরুর হাসান শিপু, অচিন্ত্য কুমার দাশ, দেলোয়ার হোসেন, আবু মোঃ আরিফ, মহিউদ্দীন হাসনায়েত তাইফু, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, বিজয় শংকর দত্ত প্রমুখ। সভায় বক্তারা বলেন আগামী ৭ ই জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীকের মনোনিত প্রার্থীদের জয়ী করার জন্য চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ গাড়ীযোগে প্রচার প্রচারণাসহ সর্বাত্নক কাজ করে যাবে। বক্তারা বলেন বিএনপি জামাতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ নাগরিকদের সোচ্চার থাকার আহবান জানান। এছাড়া ২০২৪ সালের এপ্রিলের শেষ সপ্তাহে প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে পুর্নমিলনী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


