পূ্রব সরফভাটা জে কে গ্রামার স্কুলের মাঠে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।উক্ত শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এস এম আবুল ফজলের সভাপতিত্বে ও সদস্য কামরুল হাসানের সন্ঞালনায় অনুষ্ঠিত হয়।এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আবদুর রউফ স্যার।বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী,সেলিম জাহাগ্ঙীর, বিশিষ্ট ব্যাংকার কাজি শামসুল হোদা নাসিম,প্রকোশলি এম কেফায়েত উল্লাহ, খোরশেদ হায়দার খোকন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন), সাংগঠনিক সম্পাদক করিম চৌধুরী, সদস্য শাকিল আহমেদ, আবু নাঈম প্রমুখ।
শীতার্ত মানুষের মাঝে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র প্রদান
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


