দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনাদের ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে র্যাব-বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) র্যাব-বিজিবির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপিসহ সমমনাদের ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকায় ১৪৬টিসহ সারা দেশে র্যাব ফোর্সেসের ৪৪২টি টইল দল মোতায়েন রয়েছে।
যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব বলেও জানানো হয়।
র্যাব থেকে আরও জানানো হয়, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা বিরোধীদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশজুড়ে সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে বুধবার দিনব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল ঘোষণা দেয় বিএনপি ও সমমনা বিরোধীদল।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।


