জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি শ্রমিক নেতা জসিম উদ্দীন বলেছেন জাতীয় পার্টির শাসনামলে পল্লীবন্ধু এরশাদ শ্রমজীবি জনতার কল্যাণে প্রথম দৃশ্যমান উন্নয়ন করেছিলেন। জাতীয় পার্টি শ্রমিকের জীবন পরিবর্তনে ২ ঈদে ২টি বোনাস, গ্রাচুয়েটি প্রদান, বেতন বৃদ্ধি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবসা করেছিলেন। যা অন্য সরকারগুলো বহাল রাখতে ব্যর্থ হয়েছেন। তারা একের পর এক রাষ্ট্রীয় মালিকানার শিল্প কারখানা বেসরকারি করে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করে দিয়েছেন। তাই শ্রমজীবীদের ভাগ্যোন্নয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের লাঙ্গলে ভোট দিয়ে বিজয়ী করতে শ্রমজীবি সমাজের প্রতি আহ্বান। তিনি আজ ১ ডিসেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আগ্রাবাদ দলীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, শ্রমিক পার্টি কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা মরিয়ম বেগম, নগর শ্রমিক পার্টি সহ-সভাপতি মোজাম্মেল হক, মোঃ কামরুজ্জামান, সেলিম উদ্দীন চৌধুরী, আবু তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ আজাদ, মোঃ তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, মোঃ মহসিন, দপ্তর সম্পাদক মীর ফরিদ উদ্দীন, অর্থসম্পাদক শাহ আলম প্রমুখ।
শ্রমজীবিদের ভাগ্যোন্নয়নে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের লাঙ্গলে ভোট দিন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


