By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | সকাল ৭:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদাত-বন্দেগী হোক সৌন্দর্যে ও নান্দনিকতায় পরিপূর্ণ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > ধর্ম ও জীবন > আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদাত-বন্দেগী হোক সৌন্দর্যে ও নান্দনিকতায় পরিপূর্ণ
ধর্ম ও জীবন

আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদাত-বন্দেগী হোক সৌন্দর্যে ও নান্দনিকতায় পরিপূর্ণ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/০৩ at ১০:১৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 8 মিনিট
শেয়ার

মহান আল্লাহতাআলা আমাদের মাবুদ। আমরা তার বান্দা। মাবুদ ও বান্দার মধ্যে আনুগত্যের ঘোষণা হচ্ছে ইবাদত। বান্দাকে আল্লাহতাআলা সৃষ্টি করেছেন মাবুদের বন্দেগি করার জন্য। আল্লাহতাআলা বলেছেন জিন ও মানুষকে আমি শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে। (সুরা আজ-জারিয়াত, আয়াত : ৫৬)। তাই মহা সফলতা সে ব্যক্তির জন্য যে সৃষ্টির মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা সচেতন ও সচেষ্ট থাকে। ইবাদতে নিমগ্ন থাকে। আর ইবাদতকে সুন্দর করার চেষ্টা করে। ইবাদতের মাঝে সৌন্দর্য আল্লাহতায়ালার চাওয়া। নিবিষ্ট চিত্তে করা ইবাদতগুলো আল্লাহতায়ালার কাছে বেশি পছন্দনীয় ও গ্রহণযোগ্য। আল্লাহতাআলার নৈকট্যলাভের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহকে ভয় করা। ইবাদত করার ক্ষেত্রে বিনয়ের সঙ্গে করতে হবে। আল্লাহতাআলা সুরা মুমিনুনের প্রথম ১০ আয়াতে মুমিনদের কিছু গুণাবলি বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম যে গুণটা বর্ণনা করেছেন সেটা হলো তারা বিনয়ের সঙ্গে আল্লাহর ইবাদত করে। এর আগের আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই মুমিনগণ সফলকাম হয়েছে যারা বিনয়ের সঙ্গে আল্লাহর ইবাদত করেছে। এমনভাবে ইবাদত করতে হবে যেন মনে হয় আল্লাহতাআলা বান্দার সামনে আছেন। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন।
পূর্ণাঙ্গতা, যথার্থতা ও একনিষ্ঠতার মাধ্যমে ইবাদতকে সুন্দর করার কোনো বিকল্প নেই। কোরআনের অনেক আয়াতে মানুষের আমল সুন্দর করার কথা এসেছে। আমলকে সুন্দর করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। একটি হাদিসে নামাজের মাঝে সৌন্দর্য সৃষ্টি করার আবেদন চমৎকারভাবে ফুটে উঠেছে। আবু হুরায়রা (রা.)-থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ (সা.)-এক দিন নামাজ আদায় শেষে বললেন হে অমুক! তুমি কি উত্তমরূপে তোমার নামাজ আদায় করবে না ? (কোনো) মুসল্লি যখন নামাজ আদায় করে তখন সে কি লক্ষ করে না সে কীভাবে নামাজ আদায় করে ? অথচ নামাজ আদায়কারী তার নিজের কল্যাণের জন্যই নামাজ আদায় করে। আল্লাহর শপথ করে বলছি আমি যেমন সামনের দিক দেখি তেমনি পেছনের দিকেও দেখি।)। (আল্লামা নববি (রহ.)-বলেন এ হাদিসে নামাজ সুন্দর করা, নামাজে খুশু-খুজু সৃষ্টি করা ও রুকু-সেজদাগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করার নির্দেশ রয়েছে। আমাদের ইবাদত-বন্দেগি সুন্দর হওয়ার জন্য তাতে দুটি গুণের সমন্বয় ঘটতে হবে এক. ইখলাস বা একনিষ্ঠতা। দুই. রাসুল (সা.)-এর নির্দেশিত পন্থা। এ গুণ দুটি পাওয়া গেলে তবেই তা শ্রেষ্ঠ ও সুন্দর আমল বলে বিবেচিত হবে। তাফসিরে এসেছে কোনো আমল সুন্দর হবে না যতক্ষণ না তাতে একনিষ্ঠতা না পাওয়া যাবে এবং রাসুল (সা.)-এর নির্দেশিত পন্থা মোতাবেক না হবে। এই গুণ দুটিই হচ্ছে ইবাদতের প্রাণ। দেহের জন্য যেমন প্রাণের উপস্থিতি জরুরি ঠিক ইবাদতের জন্যও জরুরি। ইবাদতের যাবতীয় শর্ত ও আরকান-আহকাম যথানিয়মে পালন করতে হবে। যেমন-নামাজের মধ্যে আরকান ও আহকাম আছে যেগুলো যথাযথ আদায় না করলে নামাজ শুদ্ধ হবে না। রোজা, হজ, জাকাত ইত্যাদির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার ইবাদত মকবুল ও নান্দনিক করার জন্য প্রদর্শনীর উদ্দেশ্যে ইবাদত করা যাবে না। রিয়া বা প্রদর্শনেচ্ছা একটি মারাত্মক ব্যাধি। প্রদর্শনের উদ্দেশ্যে যারা ইবাদত করে তাদের মুনাফেক হিসেবে সাব্যস্ত করা হয়েছে। বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় এই লৌকিকতা প্রকটভাবে বেড়েছে। প্রোফাইলে প্রশংসা পাওয়ার জন্য অনেক সময় লোক দেখানো ইবাদতের ভান ধরা হয়। নামাজের শুরুতে শরীর পাক থাকতে হবে কাপড় পবিত্র থাকতে হবে নামাজের জায়গা পবিত্র থাকতে হবে সতর ঢাকতে হবে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে নামাজের সময় হলে নামাজের নিয়ত করতে হবে। আবার নামাজে তাকবিরের তাহরিমা করতে হবে কেরাত পড়তে হবে রুকু করতে হবে সেজদা করতে হবে শেষ বৈঠকে বসতে হবে। এগুলো হচ্ছে-নামাজের হুকুম-আহকাম। এগুলো অবশ্যই পালন করতে হবে। তখন নামাজ সহিহ-শুদ্ধ হবে। নামাজ সহিহ হলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কবুল হবে। এক কথায় ইবাদতের সৌন্দর্যের জন্য রাসুল (সা.)-যেভাবে শিখিয়েছেন সেভাবে ইবাদত-বন্দেগি করা।
ইবাদত শুধুমাত্র মহান রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা। ইখলাস ও নিষ্ঠার সঙ্গে নিয়তের পরিশুদ্ধির মাধ্যমে ইবাদত করা। অর্থাৎ কেবল মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করতে হবে। ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। মহান আল্লাহ ছাড়া কারও ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে। বান্দা যখন আন্তরিকতার সঙ্গে আল্লাহকে ডাকে তখন আল্লাহ নিজেই বান্দার ডাকে সাড়া দেন। আন্তরিকতার সঙ্গে আল্লাহকে ভয় করে ইবাদত করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। আল্লাহ সেই ইবাদত কবুল করেন। ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে তবেই ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি পায়। এগুলো সময়মতো আদায় করতে হবে নয়তো গোনাহগার হতে হবে। ফরজ ইবাদত ছাড়াও বান্দা ও আল্লাহর সম্পর্ক বাড়ানোর জন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে। নফল ইবাদতগুলো ছোট ছোট গুনাহকে মিটিয়ে দেয়। এভাবেই আমাদের ইবাদতে সৌন্দর্য ও নান্দনিকতা আসবে। বান্দা যখন মাবুদের শেখানো পদ্ধতিতে বন্দেগি করে তখন আল্লাহ খুশি হন। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সবার শিক্ষক। আল্লাহর প্রেরিত পথপ্রদর্শক। রাসুলের শেখানো পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন করা জীবনযাপন করা এবং তার কাছে প্রার্থনা করাই হলো-ইবাদত। ইবাদতের জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই ইবাদতকে নান্দনিক ও সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহতায়ালা কিছু নিয়ম-পদ্ধতি বাতলে দিয়েছেন।
এভাবে আমাদের ইবাদতগুলোকে মনোত্তীর্ণ করতে হবে এবং লৌকিকতামুক্ত রাখতে হবে। পূর্ণাঙ্গতা, সৌন্দর্য ও উৎকর্ষে নিয়ে যেতে হবে। আর ইবাদত সুন্দর করব ; এর অর্থ এটা নয় যে সংখ্যায় বেশি করার প্রয়োজন নেই। যার আমলের সংখ্যা বেশি হবে এবং সুন্দরও হবে সে তো অবশ্যই অন্যদের চেয়ে অগ্রগামী থাকবে। ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে সাক্ষাৎ করতে পারে এবং নিজের জন্য সাহায্য কামনা করতে পারে। এ প্রসঙ্গে সূরা বাকারার ১৫৩ নং আয়াতে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কর। নামাজের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে নামাজের সময় সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এক কাতারে যেমন গরিব ব্যক্তি দাঁড়ায় ; যার পরনে জীর্ণশীর্ণ ছেঁড়া কাপড় ঠিক একই নামাজের কাতারে একজন ধনী ব্যক্তি দাঁড়ায় যার পরনে দামি কাপড় ও সুগন্ধি। শুধু ধনী-গরিব নয়, ছোট-বড়, বন্ধু-শত্রু। ঊর্ধ্বতন কর্মকর্তা-নি” ুকর্মচারী, ফকির-বাদশা, সব মুসলিম সব বিভেদ ভুলে মহান রবের ডাকে সাড়া দিতে এক কাতারে দাঁড়িয়ে যায়। সবাই আল্লাহর কর্তৃত্বের কাছে প্রকাশ্যে মাথানত করে। এটিই নামাজের আসল সৌন্দর্যের প্রতিফলন। নামাজ সর্বাপেক্ষা উত্তম আমল এবং বেহেশতের চাবিকাঠি। তাই বলা যায় নামাজ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার।
ইবাদতের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইবাদত করতে হবে মনের সন্তুষ্টি সহকারে। আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। তাহলেই ইবাদতের সৌন্দর্য ও নান্দনিকতা আসবে। ইবাদত মহান রবের কাছে গ্রহণযোগ্য হবে। তাই আমাদের উচিত আমাদের ইবাদতকে যথার্থভাবে সুন্দর ও সমৃদ্ধ করা। ইহসান ও ইখলাসের সমন্বয়ে আমাদের প্রতিটি আমলকে কোরআন-সুন্নাহে বর্ণিত সেই সৌন্দর্যের রূপ দান করা যা সাহাবায়ে কেরাম (রা.)-এর আমলের মাঝে ছিল। তবেই এই ইবাদত আমাদের মহা মুক্তির জন্য সহায়ক হবে। আল্লাহতায়ালা আমাদের তওফিক দান করুন। আমিন।


লেখক : ফখরুল ইসলাম নোমানী, ইসলামি গবেষক ও কলামিস্ট

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মানবিক মূল্যবোধ সৃষ্টিতে হযরত ইমাম হোসাইন (রা.)’র আদর্শকে ধারণ করতে হবে’

৩০ জুন পবিত্র কাবা শরীফ ধোয়া হবে

১ হাজার ওমরাহযাত্রী পাচ্ছেন সৌদি আরবের রাজকীয় আতিথেয়তা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মুহররম: ত্যাগ, সত্য ও ন্যায়ের এক অবিস্মরণীয় শিক্ষা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা, আহত ৩
পরবর্তী সংবাদ পুঁথি সংগ্রহে ইসহাক চৌধুরী নিরলসভাবে কাজ করে গেছেন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?