চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন। গত ১৩ ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যায় ৬ টায় চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ফার্স্ট ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন উপলক্ষে প্ল্যান বি আয়োজিত আর্টস অ্যান্ড থটসের পরিবেশনায় দোয়েলের চিঠি শিরোনামে এক চিত্রকর্ম প্রদর্শনীর শুভ উদ্বোধন সম্পন্ন হয়। আঁখি মজুমদারের সঞ্চালনায় আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো লাক্রাম্পের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ড.রাজীব রঞ্জন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান,চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক,লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম,মিরর হাসপাতালের ব্যবস্থা- পনা পরিচালক সৈয়দ মোঃ সেলিম ইতালির আলোক চিত্রী ক্রিস্টিনা জেমার, কিউরেটর স্থাপত্যশিল্পী মোঃ তৌহিদুল ইসলাম,সমন্বয়ক মোঃহাবিব উল্লাহ বাহার সহ প্রমুখ। আন্তর্জাতিক এই চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলকে রূপক ধরে পুরো প্রাণ প্রকৃতিকে মুলত চিহ্নিত করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে সারা বিশ্বে মানুষ প্রকৃতি সচেতন হয়ে যেন প্রকৃতিকে রক্ষা করে এবং যা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্বও কর্তব্য সে বার্তা সবর্ত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ প্রদর্শনীতে দেশি,বিদেশী পাঁচজন চিত্রশিল্পী আলোক চিত্র শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।তারা হলেন ইতালীয় ক্রিস্টিনা জেমা,আল নাসিম তালুকদার,মোঃ সোহবাত হোসেন তানভীর সাদী,মো.রেজওয়ানুল আলম। এই ছাড়াও মো. হাবিব উল্লাহ বাহার,জান্নাত হোসাইন, মোহাম্মদ সৌমেন চৌধুরী,সঞ্জয় সরকার ও মোহাম্মদ আনোয়ারুল হক লিটুর চিত্রকর্ম ও প্রদর্শিত হয়েছে। এসব চিত্রকর্মে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা,নদী দখল পরিবেশ দূষণ,জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জনজীবনে যে মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে ও তাতে যে রোগজীবাণুর বংশবিস্তার ঘটে তা চিত্রকর্মে ফুটে উঠে।হাঁটু সমান জলেও নিজ কর্তব্য থেকে সরে না যাওয়া একজন ট্রাফিক পুলিশ সদস্যের যে দায়িত্ববোধ অন্যদিকে বন্যা কবলিত হয়ে ও নিজের জীবন বাঁচাবার লড়াই ও তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীর প্রতি মানুষের যে ভালোবাসা ও মমত্ববোধ তা চিত্র শিল্পীদের চিত্রকর্মে ফুটে উঠে। ভারতের সহকারী হাইকমিশনার ড.রাজীব রঞ্জন বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে।বিশেষ করে এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ও ভারত যৌথভাবে এই সব সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজতে সমাধানে এক সাথে কাজ করছে। সভাপতি দেশ-বিদেশের চিত্র শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীর শিল্পী,আয়োজক,অতিথি সহ সকল কে তিনি ধন্যবাদ জানান।
আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


