চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ার প্রখ্যাত আলেমেদ্বীন ও শিক্ষানুরাগী আলহাজ¦ মাওলানা মুহাম্মদ সেকান্দার শাহ (রহ.)-এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ।
উল্লেখ্য, শাহ মাওলানা ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া হতে পর্দা করেন। মাওলানার জীবনদশায় আনুমানিক ৪০ বৎসরের অধিক সময় সফলতার সাথে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে বেশ কয়েকবার শ্রেষ্ট প্রধান শিক্ষকের সম্মাননাসহ দীর্ঘ ৫০ বৎসরের অধিক সময় মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও দীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। মাওলানা পোপাদিয়ার শাহ মাওলানা আবদুল মোনাফ (রহ.)-এর প্রথম সন্তান এবং বোয়ালখালী শাকপুরার পীরে কামেল মাওলানা মীর রশীদ আহমেদ(রহ.)-এর জামাতা। মাওলানার রুহের মাগফেরত কামনায় পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের ছেলে বিশিষ্ট লেখক, ইসলামি গবেষক ও কলামিস্ট ফখরুল ইসলাম নোমানী। প্রেস বিজ্ঞপ্তি।
মাওলানা মুহাম্মদ সেকান্দার শাহ (রহ.) এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


