By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ১০:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামের মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে সমন্বয়ের ক্ষেত্রে ঘাটতি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামের মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে সমন্বয়ের ক্ষেত্রে ঘাটতি
আমাদের চট্টগ্রাম

চট্টগ্রামের মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে সমন্বয়ের ক্ষেত্রে ঘাটতি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/১৯ at ৯:০৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামের মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে সমন্বয়ের ক্ষেত্রে ঘাটতি। কিছু বিষয় আসলে ইশতিহারের মাধ্যমে সম্ভব না।
যেমন সিটি গভর্নমেন্টের আদলে কিন্তু একটা লিগ্যাল স্ট্রাকচার তৈরি হয়েছে সিটি করপোরেশন আইনের মধ্যে। যেখানে অন্যান্য সেবা সংস্থার প্রতিনিধিত্ব সাধারণ সভার মাধ্যমে আনার একটা স্ট্রাকচার আছে।
কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং নির্বাচিত মেয়ররাই বেশি সমালোচনার শিকার হন।

কিন্তু মেয়রের সমন্বয়ের ক্ষেত্রে লিগ্যাল ক্যাপাসিটির ঘাটতি আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিছুটা কাজ করেছি শিক্ষার ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়গুলো বিকেন্দ্রীকরণ করতে পেরেছি। অন্যান্য ক্ষেত্রে কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, যাতে স্থানীয়ভাবে চাকরির সুযোগ সৃষ্টি হয়। চাকরির জন্য সবাই ঢাকামুখী না হয়। আমাদের এবার সুপারিশকৃত স্লোগান- উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যারা ১০ বছরের বেশি আন্ডার গ্রাজুয়েটে থেকে গেছেন, তারা ছাত্র না। যেহেতু তারা ছাত্র না, তাদের বের করে দিতে হবে। তারা শিক্ষার আশপাশে নেই। দীর্ঘদিন ধরে পড়ে থেকে তারা গ্রুপ তৈরি করে। নেতার নাম ব্যবহার করে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমি জানি না। আমি এক্ষেত্রে জিরো টলারেন্স। মৌখিকভাবে বলেছি নির্বাচনের পরে লিখিতভাবে জানাব।

প্রাথমিক শিক্ষায় আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে জানিয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নিম্নমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শুধু ৭০০ সরকারি বিদ্যালয় রয়েছে। বাকি ৩০ হাজার প্রতিষ্ঠান বেসরকারি। অর্থাৎ যেখানে বেতন দিয়ে পরিশোধ করে পড়াশুনা করতে হয়। সেটি কিন্তু জাতির পিতার শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক। আমরা দেখছি প্রধানমন্ত্রীর কল্যাণে আমরা প্রাথমিকে প্রায় শতভাগ এনরোলমেন্ট হচ্ছে। কিন্তু ১০ থেকে ১১ বছর বয়সে প্রাথমিকের পর্যায় শেষ হয়ে যায়। এ সময় অনেক শিশুর মস্তিষ্ক ভালোভাবে বিকাশ ঘটে না। তারপরে তাদের ভর্তিযুদ্ধ নামে একটা অমানবিক প্রতিযোগিতার মুখোমুখি হতে হতো। সেটি আমরা মোটামুটি নিরসন করতে পেরেছি।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের সংকট রয়েছে জানিয়ে নওফেল বলেন, এক্ষেত্রে আমাদের দায়িত্ব নিতে হবে। আমাকে একটি বিষয়ে ব্যক্তিগতভাবে পীড়া দেয়। আমি শতভাগ আত্মসমর্পণ না করলেও পরাজিতের মতো অনুভব আছে। পরাজিত কেন? বাংলাদেশ সরকারের একটা বিশাল বাজেট শিক্ষা খাতের ওপর খরচ হয়। প্রধানমন্ত্রী শিক্ষার ওপর বেশি জোর দিচ্ছেন। কিছু কাঠামোগত বিষয়ে আমাদের চ্যালেঞ্জ রয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের শৃঙ্খলাজনিত প্রক্রিয়া সেটি এমনই যে, মন্ত্রীর পর মন্ত্রী চলে যাবে কিন্তু আপনি একজন দপ্তরিকেও সরাতে পারবেন না।

তিনি আরও বলেন, আমি সরকারে থাকি বা না থাকি যেকোনো সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। রাজনীতিবিদ-ব্যবসায়ীদের বিরুদ্ধে সাংবাদিকরা যা খুশি লিখতে পারে। এটিই বাকস্বাধীনতা। এছাড়া দুর্নীতি দমন কমিশনও চাইলে ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেটি একজন সরকারি দপ্তরের চাকরিজীবীদের বিরুদ্ধে করতে গেলে অনেক কঠিন। এ বিষয়টি আমাদের তুলে দেওয়ার প্রয়োজন আছে। সরকারি একজন কর্মচারী-কর্মকর্তার আচার-ব্যবহার-দক্ষতার ওপর কিন্তু জনগণের সন্তুষ্টি নির্ভর করে।

উপমন্ত্রী আরও বলেন, ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। কিন্তু তার পক্ষেও একজন শিক্ষক-দপ্তরি বা কাউকে শৃঙ্খলার আওতায় আনা কঠিন কাজ। সে বিষয়টি নিয়ে একটি নিয়মের মধ্যে না আসলে কেউ পারবে না। জেলা প্রশাসকও পারবেন না। একদিন দেখা যাবে জেলা প্রশাসকও বদলি হয়ে যাবেন। এক্ষেত্রে আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই। কেন একজন সরকারি চাকরিজীবী সব ধরনের জবাবদিহির ঊর্ধ্বে থাকবে? কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পারব না? আমাদের গড়ে ৪ থেকে ৫ বছর লাগে বিভাগীয় মামলা শেষ করতে। তারপর তারা প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং শেষে আপিল বিভাগে পর্যন্ত যায়। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের ব্যারিয়ারটা তুলে দিতে হবে। তাদের ক্ষেত্রে জবাবদিহির জায়গাটা আরেকটু সহজ করতে হবে।

নওফেল আরও বলেন, চট্টগ্রামে মিনি সেক্রেটারিয়েটের একটা প্রস্তাবনা চট্টগ্রামের সাবেক এক জেলা প্রশাসক দিতে চেয়েছিলেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি সেক্রেটারিয়েট যত কম হয়, তত ভালো। ইতোমধ্যে লালফিতার দৌরাত্ম্যে আমরা পর্যুদস্ত। আরেকটা লালফিতার পরে যে ওই লালফিতার দৌরাত্ম কমবে সেটির নিশ্চয়তা নেই। আমি বলেছিলাম এই প্রস্তাবনাটা দিয়েন না। এক্ষেত্রে পাবলিক কনসালটেশন হোক। তার চেয়ে দপ্তরগুলোকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া এবং ডিজিটাল মাধ্যমে ই-নথির যথাযথ ব্যবহার করা উচিত। সেক্রেটারিয়েট মানে আরেকটা অবকাঠামো। সেখানে প্রস্তাবনায় আরেকটা বড় প্রকল্প গ্রহণ ও জমি অধিগ্রহণ করার কথা বলা হয়েছে। কিন্তু আদৌ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকে কি না সেটি প্রস্তাবনা দেওয়া হয়নি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রস্তাব করেছি। এটা সংবিধানেও আছে। সেটা করলে আমাদের চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে যারা বিচারপ্রার্থী রয়েছেন, তাদের ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়ক হবে। বর্তমান যে কাঠামো, সেখানে আমরা জানি কারো মৌলিক অধিকার লঙ্ঘন হলে, বিত্তশালী হলে ঢাকায় গিয়ে রিট করে প্রতিকার পায়। কিন্তু বিত্তশালী না হলে সেটি সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ন্যায়বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার, সেক্ষেত্রে অনেকে বঞ্চিত হচ্ছে। ব্যাংক, বিমাসহ বিভিন্ন বাণিজ্যিক সরকারি সদর দপ্তর ঢাকায়। বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার রয়েছে, ব্যাংকের সদর দপ্তর ঢাকায় হতে হবে। এটা বেশ অন্যায্য। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিভাগীয় শহরে দপ্তর স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে কর্মসংস্থানের পরিধিও বাড়বে।

শহরের সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, বাংলাদেশে ৩০০ জন এমপির মধ্যে ২০ জন শহরের সংসদ সদস্য রয়েছেন অর্থাৎ যারা সিটি করপোরেশন এলাকার। অন্যান্য ২৮০ জন যেসব বরাদ্দ পান শহরের সংসদ সদস্যরা তা পান না। এটা খুবই অমানবিক এবং অন্যায্য। অন্যান্য সংসদ সদস্যের মতো কিছু বরাদ্দ পেলে সিটি করপোরেশনের মাধ্যমে হোক বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া যেত। এটি অবশ্য ইশতিহারের বিষয় নয়, আমি আলাদাভাবে বলেছি। আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করা হবে।

নগরে খেলার মাঠ ও উন্মুক্ত চত্বরের গুরুত্ব তুলে ধরে নওফেল বলেন, খেলার মাঠ কমে যাচ্ছে। পাশাপাশি উন্মুক্ত সবুজ চত্বর রক্ষা করতে হবে। ডিসি হিলে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হতে হবে। সার্কিট হাউসের সামনের শিশুপার্ক উচ্ছেদ করা হয়েছে।

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সরকার একদলীয় নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে : শাহাদাত
পরবর্তী সংবাদ পটিয়ার দিকে তীক্ষ্ণ নজর থাকবে: কবির বিন আনোয়ার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?