By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | বিকাল ৪:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
খেলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/২২ at ৬:২০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার
এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্যদের সহধর্মিণী ও সন্তানদের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অতিথি ছিলেন সিজেকেএসের যুগ্ম সম্পাদক অহিদ সিরাজ স্বপন ও নির্বাহী সদস্য দিদারুল আলম। প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল।
সহধর্মিণীদের চল্লিশোর্ধ্ব ঝুড়িতে বল নিক্ষেপ ইভেন্টে প্রথম মিসেস আবুল হাসনাত, দ্বিতীয় তাহমিনা আক্তার, তৃতীয় হয়েছেন মিসেস আবসার মাহফুজ । ডার্টে প্রথম চিনু মল্লিক, দ্বিতীয় মিসেস নুরউদ্দিন, তৃতীয় মিসেস শফিউল আলম। হিট দ্য স্ট্যাম্পে প্রথম মিসেস হাসনাত মোর্শেদ, দ্বিতীয় কান্তা দে, তৃতীয় মিসেস রেজাউল করিম।
সহধর্মিণীদের (অনূর্ধ্ব চল্লিশ) ঝুড়িতে বল নিক্ষেপ ইভেন্টে প্রথম মিসেস মহসীন কাজী, দ্বিতীয় মিসেস ফারুক তাহের, যৌথভাবে তৃতীয় মিসেস হুমায়ুন মাসুদ এবং রত্না বড়ুয়া। হিট দ্য স্ট্যাম্পে প্রথম মিসেস মহসীন কাজী, দ্বিতীয় মিসেস এমদাদুল হক, তৃতীয় মিসেস অনুপম বড়ুয়া।
ডার্টে প্রথম সুরভী ঘোষ, দ্বিতীয় মিসেস লুবনা, তৃতীয় কামরুন নাহার।
নার্সারি/কেজির ছেলেদের দৌড়ে প্রথম সৌমেন গোস্বামী, দ্বিতীয় ইনান রাওয়াত হোসাইন, তৃতীয় তানভির হায়াত, মেয়েদের ইভেন্টে শুভ্রনীলা বড়ুয়া তরী প্রথম, অংশুলা চৌধুরী দ্বিতীয় এবং শ্রভ্রনীলা দে তৃতীয় হয়েছে। নার্সারি/কেজির ছেলেদের চকলেট দৌড়ে সৌমেন গোস্বামী প্রথম, ইনান রাওয়াত হোসাইন দ্বিতীয়, ফারাজ ওমর তৃতীয়, মেয়েদের ইভেন্টে রুমাইছা প্রথম, জান্নাতুল মাওয়া দ্বিতীয়, শুভ্রনীলা দে তৃতীয় হয়েছে। নার্সারি/কেজির ছেলেদের বিস্কুট দৌড়ে ইনান রাওয়াদ হোসাইন প্রথম, সারফারাজ ইসলাম দ্বিতীয়, ইয়ামিন ফেরদৌস তৃতীয়, মেয়েদের ইভেন্টে শুভ্রনীলা দে প্রথম, সুবাইতা দ্বিতীয়, নুজহাত হায়দার নুসরা তৃতীয় হয়েছে।
প্রথম/দ্বিতীয় ছেলেদের দৌড়ে আবরার আহমেদ প্রথম, ইউশায়া জামান দ্বিতীয়, মেয়েদের ইভেন্টে রাহনুমা আকশা রিদাহ প্রথম, মুসলিমা রাওনাফ হক দ্বিতীয়, রুফাইদা ওমর তৃতীয় হয়েছে। প্রথম/দ্বিতীয় ছেলেদের চকলেট দৌড়ে আবরার আহমেদ প্রথম, ইউশায়া জামান দ্বিতীয়, মেয়েদের ইভেন্টে রুফাইদা ওমর প্রথম, রাহনুমা আকসা রিদহা দ্বিতীয়, মুহতাসিম মার্জিয়া তৃতীয় হয়েছে। প্রথম/দ্বিতীয় ছেলেদের বিস্কুট দৌড়ে আবরার আহমেদ প্রথম, ইউশায়া জামান দ্বিতীয়, মুনতাসিম আহমদ শাদ তৃতীয়, মেয়েদের ইভেন্টে মুহতাসি মার্জিয়া প্রথম, রুফাইদা ওমর দ্বিতীয়, রাহনুমা আকসা রিদাহ তৃতীয় হয়েছে।
তৃতীয়/চতুর্থ ছেলেদের দৌড়ে প্রথম সৌরিত্র গোস্বামী, সিরাতুন মুস্তাকিম চৌধুরী দ্বিতীয়, শেহজাদ আবদুল্লাহ আল আজান তৃতীয়, মেয়েদের ইভেন্টে ফারাহ তাহের প্রকৃতি প্রথম, জুমানা ইবনাত দ্বিতীয় হয়েছে। তৃতীয়/চতুর্থ ছেলেদের চকলেট দৌড়ে মুনাজাত কাজী প্রথম, ইয়াছিন আহমেদ আনান দ্বিতীয়, সিরাতুল মোস্তাকিম চৌধুরী এবং আসওয়াত সরওয়ার আরাফ যৌথভাবে তৃতীয়, মেয়েদের ইভেন্টে স্নেহেতা বড়ুয়া প্রথম, প্রকৃতি দ্বিতীয়, জুমানা ইবনাত তৃতীয় হয়েছে। তৃতীয়/চতুর্থ ছেলেদের অংক দৌড়ে শেহজাদ আবদুল্লাহ আল আজান প্রথম, আরহাম সাদি দ্বিতীয়, মুনাজাত কাজী এবং আসওয়াত সরওয়ার আরাফ যৌথভাবে তৃতীয়, মেয়েদের ইভেন্টে জুমানা প্রথম, প্রকৃতি দ্বিতীয়, স্নেহেতা তৃতীয় হয়েছে।
পঞ্চম/ষষ্ঠ শ্রেণির ছেলেদের দৌড়ে ফারহান ফোরদৌস প্রথম, জাবির করিম দ্বিতীয়, হোসইন ফায়াদ ইনতিসার তৃতীয়, মেয়েদের ইভেন্টে তোড়া বড়ুয়া প্রথম, শানজা তাবাস্সুম ঐশী দ্বিতীয়, আদিবা সুলতানা তৃতীয় হয়েছে। পঞ্চম/ষষ্ঠ শ্রেণির ছেলেদের অংক দৌড়ে শাফি প্রথম, জাবির করিম দ্বিতীয়, চৌধুরী মো. ফারহান ফরিদ তৃতীয়, মেয়েদের ইভেন্টে তোড়া বড়ুয়া প্রথম, শানজা তাবাস্সুম ঐশী দ্বিতীয়, ওয়াসফিয়া ও সাবেরা হোসেন যৌথভাবে তৃতীয় হয়েছে। পঞ্চম/ষষ্ঠ শ্রেণির ছেলেদের স্মৃতিশক্তি পরীক্ষায় হোসেন ফাইয়াজ প্রথম, ফারহান দ্বিতীয়, জাবির করিম তৃতীয়, মেয়েদের ইভেন্টে ওয়াসফিয়া প্রথম, সাবিরা হোসেন ইনসা দ্বিতীয়, শানজা তাবাস্সুম ঐশী ও দোয়া যৌথভাবে তৃতীয় হয়েছে।
সপ্তম/অষ্টম ছেলেদের দৌড়ে সৌম্য চক্রবর্তী প্রথম, শারদ প্রত্যুশ বল দ্বিতীয় এবং শাখাওয়াত হোসেন তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে ফাবিহা তাহের আবৃত্তি প্রথম, কৌশিকী বড়ুয়া দ্বিতীয়, প্রাচী রাহমান তৃতীয় হয়েছে। সপ্তম/অষ্টম ছেলেদের স্মৃতিশক্তি পরীক্ষায় রাইয়ান প্রথম, সৌম্য চক্রবর্তী দ্বিতীয়, শারদ প্রত্যুষ বল ও শুভ্রনীল দে যৌথভাবে তৃতীয়, মেয়েদের ইভেন্টে কৌশিকী বড়ুয়া প্রথম, প্রাচী রাহমান দ্বিতীয়, আবৃতি ও ঐশিকা ভৌমিক যৌথভাবে তৃতীয় হয়েছে। সপ্তম/অষ্টম ছেলেদের হিট দ্য স্ট্যাম্পে এহসানুল হক রাইয়ান প্রথম, শারদ প্রত্যুষ বল দ্বিতীয়, শুভ্রনীল দে তৃতীয়, মেয়েদের ইভেন্টে আবৃত্তি প্রথম, ঐশিকা ভৌমিক দ্বিতীয়, প্রাচী রাহমান তৃতীয় হয়েছে।
নবম/দশম ছেলেদের দৌড়ে শাফকাত আবরার প্রথম, তাহসিন হাসান রোহান দ্বিতীয়, অভ্র বড়ুয়া তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে মালিহাতুস সাদিয়া প্রথম, ইবতিদা সিনাত দ্বিতীয়, আসফি রায়হান তৃতীয় হয়েছে। নবম/দশম ছেলেদের ভারসাম্য দৌড়ে সাফকাত আবরার প্রথম, অভ্র বড়ুয়া দ্বিতীয়, জিবরান মাহফুজ তৃতীয়, মেয়েদের স্মৃতিশক্তি পরীক্ষায় তাসফি রায়হান প্রথম, উম্মে হাবিবা দ্বিতীয়, মালিহাতুস সাদিয়া ও ইবতিদা সিনাত যৌথভাবে তৃতীয় হয়েছে। নবম/দশম ছেলেদের হিট দ্য স্ট্যাম্পে জিবরান মাহফুজ প্রথম, জাওয়াদ যাহিন দ্বিতীয়, সাফকাত আবরার তৃতীয়, মেয়েদের ইভেন্টে উম্মে হাবিবা প্রথম, আসফি রায়হান দ্বিতীয়, ইবতিদা সিনাত তৃতীয় হয়েছে।
কলেজের ছেলেদের দৌড়ে আবরার হাসান প্রথম, মিশকাতুল ফেরদৌস দ্বিতীয়, নাঈমুর রহমান রাফি তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে আফিফা সুলতানা প্রথম, শারমিন হক দ্বিতীয় হয়েছে। কলেজের ছেলেদের হিট দ্য স্ট্যাম্পে আবরার হাসান প্রথম, তাওসিফ দ্বিতীয়, মেয়েদের ইভেন্টে আফিফা সুলতানা প্রথম, শারমিন হক দ্বিতীয় হয়েছে। কলেজের ছেলেদের ডার্টে অপূর্ব বড়ুয়া প্রথম, আবরার হাসান দ্বিতীয়, তানভীর হাসান তৃতীয়, মেয়েদের ইভেন্টে শারমিন হক প্রথম, আফিফা দ্বিতীয়, ফারজানা রহমান মিশু তৃতীয় হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দৌড়ে সিয়াম হাসান প্রথম, মিফতাহুল ফেরদৌস দ্বিতীয়, অনাবিল বড়ুয়া তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে ত্রমিলা বড়ুয়া প্রথম এবং পূর্ণা বড়ুয়া দ্বিতীয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হিট স্ট্যাম্পে মইনুল প্রথম, সিয়াম দ্বিতীয়, সত্যেন তৃতীয়, মেয়েদের ইভেন্টে ত্রমিলা বড়ুয়া প্রথম, পূর্ণা বড়ুয়া দ্বিতীয়, জারিন ইবনাত তৃতীয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ডার্টে মইনুল ইসলাম প্রথম, উৎসব বড়ুয়া দ্বিতীয়, অপরূপ বড়ুয়া তৃতীয়, মেয়েদের ইভেন্টে যারিন ইবনাত প্রথম, ত্রমিলা বড়ুয়া দ্বিতীয়, পূর্ণা বড়ুয়া তৃতীয় হয়েছে।
খেলা পরিচালনায় ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, জাকির হোসেন লুলু, আবু জাফর মো. হায়দার, দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফুল্লাহ চৌধুরী, সুলতান মাহমুদ সেলিম, গোলাম মাওলা মুরাদ, ওমর ফারুক, স্থায়ী সদস্য রাজেশ চক্রবর্তী, মো. ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়া, অনুপম বড়ুয়া প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নিউজিল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটে লুকাকুর বেলজিয়াম

নাটকীয়তায় ভাঙল ইরানের স্বপ্ন, ইতিহাস গড়ে নকআউটে মিসর

বিশ্বকাপে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ উরুগুয়ে

দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানের শান্তির সুবাতাস ধরে রাখতে নৌকায় ভোট দিন
পরবর্তী সংবাদ চট্টগ্রাম-১ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর নৌকা প্রার্থীর অনুসারীদের হামলার অভিযোগ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চকবাজার থানার কলেজছাত্র হত্যা মামলার আসামি আটক
আমাদের চট্টগ্রাম আইন আদালত জনপথ জুন ২৭, ২০২৬
কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় শক্তি: চসিক মেয়র
আমাদের চট্টগ্রাম জনপথ জুন ২৭, ২০২৬
চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড জুন ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?