By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নির্বাচন হলেও চক্রান্ত শেষ হয়নি: প্রধানমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > নির্বাচন হলেও চক্রান্ত শেষ হয়নি: প্রধানমন্ত্রী
লিড

নির্বাচন হলেও চক্রান্ত শেষ হয়নি: প্রধানমন্ত্রী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০১/১৭ at ১১:৪৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

নির্বাচন হলেও চক্রান্ত শেষ হয়নি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনো শুনি তারা (বিএনপি) লাফালাফি করে। নির্বাচন বাতিল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। যাই হোক জনগণের ভোটে আমরা সরকারে এসেছি, জনগণের কল্যাণেই কাজ করে যাবো। বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

গতকাল গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিশ্বের ২৯টি দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা এ মতবিনিময় সভায় অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পরাজয়ের ভয়ে ৭ই জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতায় আসার অন্ধকার গলি খুঁজছে দলটি। তারা জানে জনগণ তাদের বর্জন করেছে। এ কারণেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না।

তাই নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজছে। তারা এখন নির্বাচনে আলোর পথ এড়িয়ে অন্ধকারের গলির দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, ৭ই জানুয়ারির যে নির্বাচন, সে নির্বাচনে জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করেছি। আমি বলবো- এটা জনগণের সাংবিধানিক অধিকার, যেটা আমরা নিশ্চিত করেছি। শেখ হাসিনা বলেন, আমরা তো নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। হ্যাঁ নৌকা মার্কা দিয়েছি, সেই সঙ্গে বলেছি যারা নির্বাচন করতে চায় করতে পারবে। উন্মুক্ত করে দিয়েছি, কাজেই সেখানে নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে।
তিনি বলেন, ২০০৮ সালে মাত্র ৩০টা সিট পাওয়ার পর থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট আর নির্বাচন চায় না। তখন থেকে তারা অগ্নিসংযোগ, রেলে আগুন দিয়ে মা-শিশুকে পুড়িয়ে মারার মতো অমানবিক কাজ শুরু করে। যতবেশি তারা এ ধরনের অগ্নিসন্ত্রাস করছে জনগণ দ্বারা ততবেশি প্রত্যাখ্যাত হওয়া শুরু করে। তাই তারা নির্বাচন করে না। নির্বাচন নষ্ট করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই পথ খুঁজে বেড়ায়। অন্ধকার গলির পথ তারা খুঁজে বেড়ায়। আলো জ্বলমল নির্বাচন আর জনগণের পথে তারা পথ হারিয়ে ফেলে।

তিনি বলেন, ৭ই জানুয়ারির নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। যখন বিএনপি নির্বাচনে আসলো না, আর কেউ যেন ভোট না দেয় সে জন্য লিফলেট বিতরণ শুরু করলো তখন ঘটনা উল্টো হয়ে গেল। এতে মানুষ আরও উৎসাহিত হলো যে, আমাদের ভোট দিতেই হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আপনারা জানেন যে, এবারের নির্বাচন কমিশন আইনের মাধ্যমে করা। নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা ছিল। যার কারণে নির্বাচনের ক্ষেত্রে অনেক সংস্কার আমরা নিয়ে এসেছি।

তিনি বলেন, মিলিটারি ডিক্টেটররা যখন একের পর এক ক্ষমতা দখল করে তখন তারা ভোট চুরির কালচার শুরু করেছিল। সেই জায়গা থেকে মানুষের ভোটের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়ার আন্দোলন-সংগ্রাম আমরা শুরু করেছি। কাজেই জনগণকে তাদের ভোট সম্পর্কে সচেতন করা এবং ভোট যে তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার সেটা সম্পর্কে আমরা সচেতন করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ প্রথম উপলব্ধি করেছে সরকার জনগণের সেবক। আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি নিজেরা অফিসে তালা দেয়, আবার নিজেরাই ভাঙে। এ নিয়ে আবার গর্ববোধ করে যে, চাবি হারিয়েছে। চাবি গেল কোথায়? তালা তো তাদেরই দেয়া ছিল। তাদের চাবি খোয়া যাবে, চাবি হারাবে এবং তারা পথও হারাবে। তারা পথ হারানো পথিক হয়ে গেছে।

তিনি বলেন, তাদের একটাই দক্ষতা আছে, অগ্নিসন্ত্রাস, বাসে আগুন, লঞ্চে- ট্রেনে আগুন দেয়া, রেলের লাইন খুলে দিয়ে, রেলের পাত খুলে ফেলে মানুষ হত্যা করা। মানুষ মারার ফাঁদ পাতায় তারা ওস্তাদ। তিনি আরও বলেন, এ নির্বাচনে বিজয় বাংলাদেশের জনগণের বিজয়। নির্বাচনে বিজয় গণতন্ত্র এবং উন্নয়নের ধারাবাহিকতার বিজয়। শেখ হাসিনা বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। যেন জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি। অন্তত এটুকু বলতে পারি গত ১৫ বছর আমরা সরকারে আছি বলেই আজকে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, বাংলাদেশের মানুষ এখন আরও উন্নত জীবনের স্বপ্ন দেখে। এ সময় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকারপ্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিভিন্ন গণআন্দোলন এবং সর্বোপরি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসে বসবাসরত বাঙালিদের বলিষ্ঠ ভূমিকার কথাও তুলে ধরেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ অ্যালেনের ঝড়ে বৃথা বাবরের হ্যাটট্রিক ফিফটি, সিরিজ হার পাকিস্তানের
পরবর্তী সংবাদ ইরানকে পাকিস্তানের হুঁশিয়ারি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?