মহান মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আজ (বুধবার) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু’র নেতৃত্বে একুশের প্রভাতফেরি ও মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূলমন্ত্র ছিল বৈষম্যহীন ন্যায় বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গড়া। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কাংখিত স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারছেনা। গনতন্ত্র, জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার হরণ করে বাংলাদেশকে একটি কতৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাচ্ছি। নেতাকর্মীদেরও একুশের চেতনা বুকে ধারণ করে আওয়ামী লীগের অন্যায়, দুর্নীতি ও দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হারুন আল রশীদ, মামুনুর রহমান, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, মোঃ আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, মোঃ রবিউল ইসলাম, সহ-দফতর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এন. মোহাম্মদ রিমন,বাকলিয়া থানা আহ্বায়ক মোঃ দুলাল, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ্ আবিদ, জহুরুল ইসলাম জহির, মো. জামশেদ সহ মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।


