By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘শরীর ভালো থাকলে ভাগ্যও খোলে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ‘শরীর ভালো থাকলে ভাগ্যও খোলে’
খেলা

‘শরীর ভালো থাকলে ভাগ্যও খোলে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০২/২২ at ১১:১২ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখালেন আন্দ্রে রাসেল। বল হাতে তিন উইকেট নেয়ার পর দেখালেন বিধ্বংসী ব্যাটিং। আর ম্যাচসেরা নৈপুণ্য প্রদর্শন শেষে ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, ‘আজ শরীর ভালো ছিল। শরীর ভালো থাকলে কখনো কখনো ভাগ্যকেও পাশে পাওয়া যায়।’ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরের দেয়া ১৫২ রানের টার্গেটে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গত টানা দুইবারের চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংসে মাত্র ১২ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন রাসেল। তিনি হাঁকান সমান চারটি করে চার-ছয়। আগের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে সম্ভাবনা জাগিয়ে হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলতি আসরে ওদিনই প্রথমবার খেলতে নামেন আন্দ্রে রাসেল। সেদিন ম্যাচ শেষে আন্দ্রে রাসেলকে নিয়ে অধিনায়ক লিটন কুমার দাস বলেছিলেন, ‘আজকে পারেনি, পরের ম্যাচ জেতাবে।’ পরদিন ঠিকই চেনা বিধ্বংসী চেহারায় ফিরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জেতালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

আগের ম্যাচে ব্যাট হাতে তার যা পারফরম্যান্স ছিল, সেটিকে মোটা দাগে ব্যর্থতা বলার জো নেই। তবে তার কাছে তো দাবি একটু বেশিই থাকে! যখন ক্রিজে গিয়েছিলেন, জয়ের জন্য দলের লাগত ২০ বলে ৫১ রান।
সেই অবস্থায় ১৪ বলে ২৩ রান করেন রাসেল। বিশেষ করে, অন্য প্রান্তে তখন দারুণ খেলছিলেন লিটন। কিন্তু তার পরও রাসেলের ওপর ভরসা করে তাকেই বেশি স্ট্রাইক দিচ্ছিলেন কুমিল্লা অধিনায়ক। তাতে লাভ হয়নি সেদিন। তলানির দিকের দল সিলেট স্ট্রাইকার্সের কাছে ১২ রানে হেরে যায় ফেভারিট কুমিল্লা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জিজ্ঞেস করাতেই কিছুটা বিরক্তি নিয়ে লিটন বুঝিয়ে দিয়েছিলেন, রাসেলের ওপর ভরসা তার আছে। সেই ভরসার প্রতিদান ২৪ ঘণ্টা পরই মিলেছে। মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে সমীকরণ অবশ্য একটু সহজ ছিল। রাসেল ক্রিজে যাওয়ার সময় কুমিল্লার প্রয়োজন ছিল ৩৩ বলে ৪৮ রানের। তবে সেই রান করতে লেগেছে তাদের স্রেফ ১৯ বল। এর মধ্যে রাসেল ১২ বল খেলে করেন অপরাজিত ৪৩ রান। এদিন লিটনও ফর্ম দেখাচ্ছিলেন। ম্যাচটা শেষ করে আসতে পারতেন তিনিও।

আর ম্যাচের পর চওড়া হাসিতে লিটন বলেন, ‘দর্শকের জন্য খুব ভালো হয়েছে, অনেক বড় বড় ছয় মেরেছে। আমি ব্যাটিং করলে হয়তো এত বড় ছয় মারতে নাও পারতাম (হাসি)।’ কুমিল্লার কোচ সালাউদ্দিন অবশ্য খুব একটা উচ্ছ্বাস দেখালেন না। বরং মনে করিয়ে দিলেন, রাসেলের কাছ থেকে এরকম কিছু প্রত্যাশিতই। তিনি বলেন ‘স্বাভাবিক, সবাই প্রত্যাশা করে সে এই ধরনের খেলা খেলবে। এই কারণেই সেরা ফিনিশারদের একজন সে।’ রাসেল নিজে আগে বললেন দলের জয়ের কথা। আগের ম্যাচে হারার পর নিজেদের মধ্যে যে কথা হয়েছিল তাদের, সেসবের বাস্তবায়ন করতে পারায় খুশি তিনি। রাসেল বলেন, ‘আমাদের জন্য ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে হেরেছি, আমরা জানতাম ভুলগুলোয় কোথায় ছিল।

হোটেলে ফিরে খুব ভালো আলোচনা হয়েছে আমাদের। বোলার ও ব্যাটাররা একসঙ্গে খুব ভালো পরিকল্পনা করেছি আমরা। খুব ভালো দলীয় প্রচেষ্টা ছিল এই ম্যাচে। দলের জয়ে আমি খুশি।’ শুধু ব্যাটিংই নয়, রাসেল এ দিন বল হাতেও ছিলেন কার্যকর। আগের ম্যাচে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এই ম্যাচে প্রথম বলেই বিদায় করেন তিনি প্রতিপক্ষ অধিনায়ক নুরুল হাসান সোহানকে। পরে ত্রয়োদশ ওভারে ফিরে আউট করেন রংপুরের ইংলিশ ব্যাটসম্যান টম মুরসকে। শেষ ওভারে নেন ইমরান তাহিরের উইকেট। ব্যাটে-বলে পরিপূর্ণ পারফরম্যান্স দেখাতে পেরে তৃপ্তি তার কণ্ঠে। রাসেল বলেন, “প্রথম ওভার করার পরই অনুভব করি, আমার শরীর ভালো লাগছে আজকে। অধিনায়ককে বলি, ‘তোমার যখনই মনে হয়, আমি প্রস্তুত আছি (বোলিং করতে)।’ আজকে আমি বোলিং করতে মুখিয়ে ছিলাম। যখনই শরীর ভালো থাকে এবং বোলিংয়ের তাড়না থাকে, কখনও কখনও ভাগ্যকেও পাশে পাওয়া যায়। আমি খুশি যে তিন উইকেট নিয়ে দলে অবদান রাখতে পেরেছি এবং ব্যাট হাতেও পরে খেলা শেষ করতে পেরেছি। আমার মনে হয়, আমার যা কাজ, আজকে তা করতে পেরেছি। অলরাউন্ডার হিসেবে এটির জন্যই পরিচিতি আমার।”

আপনি এটিও পছন্দ করতে পারেন

নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

টাইব্রেকারে কপাল পুড়ল জার্মানির, শেষ ষোলোতে প্যারাগুয়ে

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত
পরবর্তী সংবাদ গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে সহধর্মিণীর ‘আগুনের সাথে বসবাস’ প্রকাশ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?