By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ১০:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামে এলেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামে এলেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া
আমাদের চট্টগ্রাম

চট্টগ্রামে এলেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/১৯ at ১০:৪৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় নানা প্রকল্প পরিদর্শন করেছেন সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বাংলাদেশে তাঁর চার দিনের সফরে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে কালুরঘাটে ইউএনডিপির প্রকল্প পরিদর্শন করেন।

ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফর করেন। প্রিন্সেস জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যূত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিদর্শন করেন এবং স্থানীয় সফল নারীদের সঙ্গে কথা বলেন।

জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় কালুরঘাটের দক্ষিণ জেলেপাড়া ওয়ার্ডে এলজিডি, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও ইউএনডিপির অর্থায়নে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় জলবায়ু সহিষ্ণু পৌর অবকাঠামো তহবিলের (সিআরএমআইএফ) মাধ্যমে বিভিন্ন জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মিত হয়। এ প্রকল্পের মধ্যে রয়েছে ১১৫ দশমিক ৮৫ মিটার রিটেইনিং ওয়াল, ১১৫ দশমিক ৮৫ মিটার ভরাট রাস্তাসহ সিসি রাস্তা, ৪ দশমিক ৫৭ মিটার স্লুইস গেট, ১৫০টি বৃক্ষরোপণ, ৪৮ দশমিক ৭৮ মিটার ফুটপাত ও ৬ দশমিক ১০ মিটার সিঁড়ি। প্রকল্পের মোট ব্যয় ৮২ লাখ ৪৮ হাজার ৬৫৮ টাকা যার মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুদান ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইউএনডিপির অর্থায়ন ৭৪ লাখ ৯৮ হাজার ৬৫৮ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জলবায়ু সহিষ্ণু বাঁধ, কমিউনিটি ল্যাট্রিন, প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি পেইভমেন্ট টাইলস দ্বারা নিমার্ণাধীন ফুটপাত এবং কম খরচে জলবায়ু সহিষ্ণু ফেরো সিমেন্ট দিয়ে তৈরি ঘর।

জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যূত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন ভাগে প্রকল্পের মাধ্যমে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবসায়ের জন্য ২২ জন, শিক্ষার জন্য ১৪ জন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ১১ জন এবং পুষ্টি অনুদানে ১৩ জন উপকারভোগী রয়েছেন।

প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত স্থানীয় সফল নারীরা তাদের সফলতার কথা প্রিন্সেসকে শোনান। প্রিন্সেস তাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং উপকারভোগীদের সফলতার প্রশংসা করেন। তিনি তাদের লড়াকু মনোভাবেরও প্রশংসা করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, ইউএনডিপির আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যোগেশ প্রাধানং এ সময় উপস্থিত ছিলেন।

বিকেলে প্রিন্সেস নগরের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পরিদর্শনে যান। প্রিন্সেস সেখানে ইউএনডিপি কর্তৃক সমর্থিত শিক্ষার্থীদের ‘ইনোভেটিভ ট্রেনিং কোর্স’সহ বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। ইউনিভার্সিটিতে তিনি তাঁর নামে নামকরণকৃত ‘ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রুম’ উদ্বোধন করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইউনিভার্সিটির ভিসি রুবানা হক, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন।

পরে প্রিন্সেস শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আগামী ১৪ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলন
পরবর্তী সংবাদ ১০ মামলার আসামি গ্রেপ্তার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?