শফিউল আলম,রাউজান ঃ
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দেবরাজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪মার্চ রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পল্লী মঙ্গল গ্রামে। নিহত দেবরাজ নগরীর টাইগার পাস এলাকার পলাশ দাশের ছেলে। জানা গেছে, দেবরাজ তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন মামা রনি চৌধুরীর সাথে পুকুরে যায় শিশু দেবরাজ। এসময় তাকে পুকুরের ঘাটে রেখে তার মামা গোসল করতে পুকুরে ডুব দেন। উঠে দেখেন শিশু দেবরাজ ঘাটের মধ্যে নেই। খোঁজাখোঁজির এক পর্যায়ে তার নিথর দেহ পুকুরে ভেসে ওঠে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি সদস্য তপন মল্লিক।
রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


