By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৪:৩৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবি
আমাদের চট্টগ্রাম

১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/১১ at ১১:৫৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

পাহাড় রক্ষা করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ নগর গড়তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হলো পিপল’স ভয়েস আয়োজিত সমাবেশ থেকে।

১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

নাগরিক সমাবেশ শেষে ২০০৭ সালে চট্টগ্রামে পাহাড়ধসে নিহত ১২৭ জন এবং ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড়ধসে নিহত ১৩০ জনসহ বিভিন্ন সময় পাহাড়ধসে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানো হয়।

পিপল’স ভয়েস, বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চল এবং পিএসডিআই কনসালটেন্সির আয়োজনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, আমাদের অধিকার চরমভাবে হরণ করা হচ্ছে। পাহাড় রক্ষা করতে কঠোর কর্মসূচি দিতে হবে। শেষবার বলতে চাই চট্টগ্রামের সব রাজনীতিবিদ, প্রশাসন ও আন্দোলনকারীরা মিলে একটা বড় সমাবেশ করতে চাই। আমরা শেষ আল্টিমেটাম দেব সেই সমাবেশ থেকে। এরপর আর আমরা ঘরে বসে থাকব না।

অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, পাহাড় কাটার বিষয়ে নির্লিপ্ত প্রশাসন ও রাজনীতিবিদরা। কিন্তু অতি সক্রিয় পাহাড়খেকোরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেই এটা দেখতে হবে৷ এখানে রাজনীতি ও প্রশাসন নীরব থাকে। পাহাড়ের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আপনিই কেবল পারেন, চট্টগ্রামের এই পাহাড় রক্ষা করতে। পরবর্তী প্রজন্মের জন্য এই পাহাড় রক্ষা করতে হবে। পাহাড় ক্ষয়ে পরিবেশ ধ্বংস হচ্ছে। মানুষের দাবি সামনে এনে পাহাড় রক্ষা করুন। প্রকৃতি বাঁচলে, দেশ বাঁচবে।

উদীচী চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জসিম চৌধুরী সবুজ বলেন, প্রতি বছর বলছি পাহাড় কাটা বন্ধ করা হোক, কিন্তু হচ্ছে না। আরো বাড়ছে। আমরা এখনো একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। নাম চেরাগী পাহাড়, কিন্তু পাহাড়ের অস্তিত্ব নেই। পরিবেশ অধিদপ্তর নামে একটি প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের কাজ কী? ২০০৭ সালের মতো ঘটনা যেন আর না ঘটে।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ২০০৭ থেকে প্রতি বছর কোথাও না কোথাও পাহাড়ধসে মানুষ মারা গেছে। চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় পাহাড়ধস নিয়মিত ঘটনা। প্রতিবছর আমরা আর্তনাদ করে যাই। যারা এই পাহাড় কাটে তাদের বিচারের আওতায় আনার কেউ নেই৷ রাষ্ট্র তো আজ অনেক শক্তিশালী কিন্তু এ অপকর্ম যারা করে তাদের কি কেউ বিচারের আওতায় আনতে পারে না। এসব পাহাড়ের মালিকানায় বিভিন্ন সরকারি সংস্থা। এসব পাহাড় দেখতে সেসব প্রতিষ্ঠানে আমাদের করের টাকায় কর্মচারী আছে। সব পাহাড় দখলকারী চিহ্নিত। পাহাড়ধসে ২০১৭ সালে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পুরো দেশ থেকে। কিন্তু পাহাড় রক্ষায় এখনো কোনো উদ্যোগ নেই।

কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, আমরা যেসব দাবি জানাচ্ছি, সেসব দাবি তো সবাই জানে তবু বাস্তবায়ন হয় না কেন। পাহাড়ধসে যে লোকগুলো মারা যাচ্ছে সেটা হলো হত্যাকাণ্ড। কারণ কেউ এসব পাহাড় দখলের জন্য কেটেছে। তাহলে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে না কেন? কেননা যারা এসব কাজ করে তারা ক্ষমতাবানদের সঙ্গে জড়িত। তাই আমাদের ঘাতকদের হাত থেকে বাঁচতে হলে আরো সোচ্চার হতে হবে। পাহাড়ে কীভাবে মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হচ্ছে তাও আমরা জানি।

নাট্যজন প্রদীপ দেওয়ানজী বলেন, বিশ্বে যেখানেই প্রকৃতি ধ্বংস করা হয়েছে সেখানে বিপর্যয় নেমে এসেছে। আমাদের পাহাড় ক্রমান্বয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য, যারা এসব ঠেকানোর কথা তারাই নষ্ট করছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে পিপল’স ভয়েস সভাপতি শরীফ চৌহান বলেন, এই প্রশাসন পাহাড়খেকোদের বশ্যতা স্বীকার করেছে। আমরা বলতে চাই আর একটিও পাহাড় কাটা হলে আমরা এবার থেকে সেই পাহাড়ের সামনে গিয়ে প্রতিবাদ করব। আমাদের কেটে তারপর পাহাড় কাটতে হবে৷ এভাবে প্রতিবাদ না করলে পাহাড় বাঁচবে না।

পিপল’স ভয়েসের সংগঠক মিঠুন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ, প্রমার কঙ্কন দাশ, আদিবাসী ফোরামের লামিউ মারমা ও বিএনপিএসের এরশাদুল করিম।

উপস্থিত ছিলেন নাট্যজন মোস্তফা কামাল যাত্রা, পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সাংবাদিক মিন্টু চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, অধ্যাপক অনিন্দিতা দেবনাথ, অধ্যাপক শেখ বিবি কাউসার ও পিপলস ভয়েসের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ
পরবর্তী সংবাদ এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ২০৬০ জনের ফল পরিবর্তন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?