By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৩২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঘর পেয়ে মানুষের আত্মবিশ্বাস তৈরি হয়েছে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > ঘর পেয়ে মানুষের আত্মবিশ্বাস তৈরি হয়েছে
লিড ২রাজনীতি

ঘর পেয়ে মানুষের আত্মবিশ্বাস তৈরি হয়েছে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/১২ at ১২:১২ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 8 মিনিট
শেয়ার

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যাদের জমিসহ ঘর করে দেয়া হয়েছে, তাদের জীবন বদলে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘর পেয়ে মানুষের যে পরিবর্তন হয়েছে তাতে মানুষের মাঝে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় গতকাল সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করার আগে দেয়া বক্তব্যে এ কথা বলেন। সকাল ১১টায় নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলার চরফ্যাশন উপজেলা, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কঙবাজারের ঈদগাঁও উপজেলার সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন। সেটিই আমাদের কর্তব্য বলে মনে করি। এজন্যই আমাদের এই প্রচেষ্টা। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সেবক হিসেবেই বাবার মতো সেবা করে যাবো। এই দেশের মানুষ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য।

এ সময় সমপ্রতি রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনঃনির্মাণে তার সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঝড়ে কোথায় ঘর বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। তথ্য সংগ্রহ করেছি। তাদের ঘর করে দেবো। আর ক্ষতিগ্রস্তদের উপকরণ দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। ‘আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকে ঘর যাতে করতে পারেন, সেই ব্যবস্থা আমি করে দেবো। প্রত্যেক এলাকা থেকে তথ্য নিয়েছি। তিনি বলেন, যে ঘর পাচ্ছেন এটা আপনাদের নিজের সম্পত্তি, এটার যত্ন নেয়া আপনাদের দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধার আওতায় নিয়ে আসবো। রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুতের ব্যবস্থা করা, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করছি। এ সময় চিকিৎসাসেবা, শিক্ষা বৃত্তি দেয়া, খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্যের হার কমানোসহ তার সরকারের নেয়া বিভিন্ন গণমুখী পদক্ষেপ ও অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা কারও কাছে ভিক্ষা করে চলতে চাই না। হাত পেতে চলতে চাই না। যতটুকু সম্পদ তা কাজে লাগিয়ে মাথা উঁচু করে চলবো। এজন্য আপনাদের সহযোগিতা দরকার। পানি ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। আশ্রয়ণের ঘর নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি মঙ্গলবার লালমনিরহাটে ১ হাজার ২৮২টি, কঙবাজারে ২৬১টি এবং ভোলা জেলায় ১ হাজার ২৩৪টি বাড়ি হস্তান্তর করেন। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারা দেশে জেলার মোট সংখ্যা দাঁড়ালো ৫৮টি এবং উপজেলা হলো ৪৬৪টি।
এবারের পর্যায়ে ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কঙবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সব উপজেলাসহ মোট ৭০টি উপজেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৫ম পর্যায়ের ২য় ধাপে সমাজের সুবিধাবঞ্চিত মানুষজন এসব ঘর ও জমি পেয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি, তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি এবং চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করেন।
জমিসহ ঘর পেয়ে চোখে অশ্রু তাদের: নদীভাঙনে বিলীন হয়েছিল বাবা ও শ্বশুরের ভিটাবাড়ি। সেই থেকে ভূমিহীন-গৃহহীন বিবি আয়েশা। এরই মধ্য দুই কন্যা ও চার পুত্র রেখে মারা যান স্বামী। সব কূল হারিয়ে জীবনের অথৈ সাগরে হাবুডুবু খাওয়াকেই নিয়তি মেনেছিলেন বিবি আয়েশা। কেউ পাশে দাঁড়াবেন-এ ছিল তার কল্পনারও বাইরে। কিন‘ শেখ হাসিনা ঠিকই খুঁজে নিয়েছেন বিবি আয়েশাকে। তাকে দিয়েছেন নতুন ঘর। এ ঠিকানা ঘিরে এখন তিনি দেখছেন নতুন দিনের স্বপ্ন। দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার চর ক”ছপিয়া আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিবি আয়েশা জানান- নতুন ঠিকানা পেয়ে কীভাবে তিনি নতুন জীবন পেলেন। কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মাইনসের বাড়িতে উরকাইত থাকছি, কতো কষ্ট করছি। আমাগে কেউ নাই, আল্লাহ আমাদের একজন শেখ হাসিনা দিছেন। হের বাপেও (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আমাগে লাইগ্যা করছে, হেও (শেখ হাসিনা) করতেছে।’
প্রায় একই অনুভূতি জানিয়ে ঘর পাওয়া জাহাঙ্গীর মাঝি প্রধানমন্ত্রীকে বলেন, আপনার কারণে ঘর পেয়েছি। এখন অনেক সুখে আছি, শান্তিতে আছি। আপনি আমার মা, দেশের মা। আপনি এখানে বেড়াতে আসলে অনেক খুশি হবো। আপনার জন্য অনেক দোয়া করি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঘর পেয়ে আপনারা খুশি হওয়ায় আমিও আনন্দিত। আপনারা দোয়া করবেন যেনো আপনাদের সেবা করে যেতে পারি। জাহানপুরের পাঁচ কপাট আশ্রয়ণ প্রকল্পে ৫০টি পরিবার, পশ্চিম এওয়াজপুর ১ নম্বর ওয়ার্ড আশ্রয়কেন্দ্রে আরও ১৭৫টি পরিবার নতুন স্বপ্নে নিজেদের ঘর সাজিয়েছে। বাড়ির উঠানে লাগিয়েছে সবজি ও ফলের গাছ। লালন-পালন করছে হাঁস ও মুরগি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য ভোলা জেলার বাকি ছয়টি উপজেলাকেও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে চরফ্যাশন, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এসব স’ানে ১ হাজার ২৩৪টি ঘর সরাসরি ভূমিহীনদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কঙবাজারের ঈদগাঁও উপজেলার ভাদী তলা পূর্ব দরগাহপাড়া আশ্রয়ণ গ্রামে ঘর পেয়েছেন হোসনে আরা। প্রতিবন্ধী হওয়ায় একসময়ে স্বামী তাকে ফেলে চলে যান। সেই থেকে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন‘ কোনো সহযাগিতা পাননি। অবশেষে আশ্রয়ণের ঘর পেয়ে কষ্টের দিনের শেষ হছে তার।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া ঝালমুড়ি বিক্রেতা বাবু মিয়ার কষ্ট আরও নিদারুণ। মা-ছেলে একসঙ্গে কাজ করতেন। কিন‘ দিন শেষে থাকার জায়গা ছিল না। যে খাবার হোটেলে কাজ করতেন কখনো সেখানেই ঘুমাতেন, কখনো ব্রিজের পাশে ঘুমিয়েছেন। বাবু মিয়া বলেন, যখন মানুষের বাড়িতে ছিলাম ওরা শাকসবজি চাষ করতো আমি চেয়ে চেয়ে দেখতাম। কখনো চিন্তা করি নাই পাকা বাড়িতে থাকতে পারবো। এ সময় প্রধানমন্ত্রীকে খুশি হয়ে গান শোনান। উপকারভোগীদের আরেকজন স্বামীহারা মোসা. সাহেরুন। ছেলের বউ মারা গেছেন। ছেলেও পাগল। ছেলের দুই সন্তানকে তাকেই দেখভাল করতে হয়। কোনো উপার্জন নেই। কষ্টের জীবনে নিজের থাকার জন্য কোনো ঘরও ছিল না। এখন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছেন।
দেশের ৫৮ জেলা ভূমি ও গৃহহীনমুক্ত: দেশের আরও ২৬টি জেলা এবং ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যদিয়ে এখন পর্যন্ত মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হলো। এদিন ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কঙবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ- এই ২৬ জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। ঢাকা জেলার ধামরাই; গোপালগঞ্জের গোপালগঞ্জ সদর; শরীয়তপুরের নড়িয়া, জাজিরা; ফরিদপুরের সদরপুর উপজেলা; নেত্রকোনার খালিয়াজুরী; কঙবাজারের কঙবাজার সদর, মহেশখালী, ঈদগাঁও; চট্টগ্রামের চন্দনাইশ, সন্দ্বীপ, সীতাকুণ্ড; চাঁদপুরের হাইমচর, চাঁদপুর সদর; লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর; নোয়াখালীর হাতিয়া, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর; কুমিল্লার আদর্শ সদর, মুরাদনগর; ফেনীর সোনাগাজী; গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা; কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, চররাজিবপুর, রৌমারী; রংপুরের গংগাচড়া, মিঠাপুকুর, পীরগঞ্জ; লালমনিরহাটের কালীগঞ্জ, লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারী; নীলফামারীর সৈয়দপুর, সিরাজগঞ্জের চৌহালী; বগুড়ার শেরপুর; সাতক্ষীরার আশাশুনি; যশোরের মণিরামপুর; খুলনার পাইকগাছা, কয়রা, দাকোপ; নড়াইলের লোহাগড়া, নড়াইল সদর; বাগেরহাটের বাগেরহাট সদর, শরণখোলা, রামপাল, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, মোরেলগঞ্জ, মোংলা, কচুয়া; ভোলার বোরহানউদ্দিন, চরফ্যাশন, মনপুরা; বরগুনার বরগুনা সদর, আমতলী; বরিশালের বরিশাল সদর, হিজলা, গৌরনদী; হবিগঞ্জের আজমিরীগঞ্জ; সুনামগঞ্জের দিরাই, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ এই ৭০ উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নজরুল অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন
পরবর্তী সংবাদ আলহাজ্ব আহমেদুর রহমান এর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?