By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৩:১৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বকেয়া বেতন: ফের মহাসড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > বকেয়া বেতন: ফের মহাসড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের
জনপথ

বকেয়া বেতন: ফের মহাসড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/১১ at ১২:০১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বন্ধ হয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যরা। মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মানুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতনের দাবিতে বুধবার সকাল থেকেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অবস্থান নেন নবীনগর কালিয়াকৈর মহাসড়কের চক্রবর্তী এলাকায়।

মঙ্গলবার প্রতিশ্রুত সময়ের মধ্যে বেতন দিতে না পারায় পূর্ব ঘোষণা দিয়েই বুধবার বন্ধ রাখা হয় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩৩টি কারখানা। এসব কারখানায় কাজ করেন প্রায় আটচল্লিশ হাজার শ্রমিক। তাদের পেছনে মাসিক বেতন হিসেবে গুনতে হয় প্রায় ৮৫ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)‌ বেক্সিমকোর প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট জব্দ করায় বেতন দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার ভিন্ন একটি উৎস থেকে মাত্র ৪০০ জনের বেতন দেওয়া হলেও অবশিষ্টদের বেতন পরিশোধ করা যায়নি। যে কারণে এদিনও কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।

গত ১৩ আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর এফ রহমানকে।

গত ২৯ আগস্ট তাঁর ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)‌।

তবে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংক থেকে কোন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। সেটা যারই মালিকানা হোক না কেন তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। প্রতিষ্ঠান চলবে। সেখানে কর্মকর্তা-কর্মচারিরা কাজ করবে।

তবে বেক্সিমকো শিল্প পার্কের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বক্তব্যের পরিপত্র না পাওয়ায় জনতা ব্যাংক শ্রমিক-কর্মচারীদের বেতনের অর্থ ছাড় করেনি। যে কারণে ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে পথে নেমেছেন। শ্রমিকদের বেতন দেওয়া হয় বিকাশের মাধ্যমে। মঙ্গলবার মাত্র ৪০০ জনকে ভিন্ন একটি উৎস থেকে তারা বেতন পরিশোধ করতে পেরেছেন।

ওই কর্মকর্তা আরও জানান, আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা নিশ্চিত হয়েছেন অবরুদ্ধ প্রাতিষ্ঠানিক হিসাব অবমুক্ত করা হয়েছে। বিকেলের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে আশুলিয়ার পলাশবাড়িতে বেতন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি করছেন ভারতীয় মালিকানাধীন তৈরি পোশাক কারখানা পার্ল গার্মেন্টস।

যৌথ বাহিনীর সমন্বয়ে তৈরি পোশাকশিল্প কারখানাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র‍্যাব বিজিবি ও সেনা সদস্যরা। ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনীর সাঁজোয়া যান, র‍্যাব ও পুলিশের রায়ট কার।

তৈরি পোশাক মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, উদ্ভুত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় আটক ১৩

মিরসরাইয়ে কারখানার মেশিন কেড়ে নিল যুবকের প্রাণ

টেকনাফে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

টেগ্গড বকেয়া বেতন: ফের মহাসড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দেখে নিন আজ আপনার রাশিফল
পরবর্তী সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম: বিচারকদের ব্যবহারে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মানুষের পাশে থাকাই শহীদ জিয়ার আদর্শের প্রকৃত অনুসরণ
আমাদের চট্টগ্রাম মে ৩০, ২০২৬
ফটিকছড়িতে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু
শহর থেকে দূরে মে ৩০, ২০২৬
মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশ মে ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?