By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | সকাল ৮:২৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তিন পার্বত্য সহিংসতা: সমাধানে একটি বিশেষ অ্যাকশন কমিটি গঠন করার আহ্বান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > তিন পার্বত্য সহিংসতা: সমাধানে একটি বিশেষ অ্যাকশন কমিটি গঠন করার আহ্বান
আমাদের চট্টগ্রাম

তিন পার্বত্য সহিংসতা: সমাধানে একটি বিশেষ অ্যাকশন কমিটি গঠন করার আহ্বান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২১ at ১০:০১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলাম, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানের জন্য কার্যকর অবদান রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তাঁর ভূমিকাকে অবহেলা করার কারণে আজকে পার্বত্য চট্টগ্রামে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই সমস্যা ঘাড়ের উপর রেখে বাংলাদেশকে অগ্রসর করা কোনোদিনও সম্ভব নয়।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে। মতবিনিময় সভায় ‘পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র এবং বৈষম্য দূরীকরণে’ বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের পক্ষ থেকে ১০টি এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে ৮টি দাবি দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলমান সহিংসতাসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানিয়েছেন তারা।

শাহজাহান চৌধুরী বলেন, ৫৩ বছরে সবচেয়ে বেশি কার্যকর অবদান যিনি রেখেছিলেন তিনি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যেসব কার্যকর ভূমিকা আর উদ্যোগ নিয়েছিলেন, সেগুলোকে অবহেলা করার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব এবং উপদেষ্টা মন্ডলীকে আহ্বান করব, গত তিনদিন আগে যে ঘটনা ঘটেছে, তা সমাধানের জন্য অতিসত্বর একটি বিশেষ অ্যাকশন কমিটি গঠন করুন।
পার্বত্য এলাকায় যারা উপজাতি আছে তাদের দাবি দাওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশি মুসলমান-হিন্দু ও পাহাড়ি যারা রয়েছেন তাদের ব্যাপারে যে অবজ্ঞা এবং যেভাবে তাদের নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এটা মোটেও ঠিক হচ্ছে না। আগের সরকার যা করেছে তা অন্যায় করেছে। সেজন্য এখন উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান করব অতিসত্বর এই সমস্যার সমাধান দরকার।

সভাপতিত্বের বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যা হচ্ছে তা খুবই দুঃখজনক। আপনারা সবাই জানেন আসলে এই সমস্যার শুরু হয়েছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাঙালি জাতি হিসেবে ঘোষণা করলেন তখন থেকেই। তখন পার্বত্য চট্টগ্রামে অনেকে বলেছেন আমরা বাঙালি না, এখানে অনেক জাতি গোষ্ঠীর মানুষ আছে। তখন থেকেই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এই ভূখণ্ডে। আমরা অনেক রক্ত দেখেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই সমস্যা সমাধানের জন্য বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ করলেন। শেখ হাসিনা যতই লম্বা লম্বা কথা বলুক, উনি যখন বিদেশে লাল পাসপোর্ট নিয়ে যান তখন বাংলাদেশি জাতীয়তাবাদ লেখা পাসপোর্ট নিয়েই উনাকে যেতে হয়। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর শান্তিচুক্তিতে যেসব বৈষম্য রয়েছে সেগুলো খতিয়ে দেখে সংশোধন করে আমাদের যেমন বাঙালিদের স্বার্থও দেখতে হবে, তেমনি পাহাড়িরাও যেহেতু আমাদের এইদেশের অদিবাসী তাঁদের স্বার্থও দেখতে হবে। দুটোকে ভারসাম্য করে আমি মনে করি একটা সুন্দর সমাধান করা উচিত। কেননা এটা নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে।

বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী তৌহিদুল ইসলাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ, মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি এয়াকুব আলী, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আলম, খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য আবু বকর ছিদ্দিক, বান্দরবান পার্বত্য আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আবু তালেব, বান্দরবান জেলার জামায়াত নেতা মুহাম্মদ রফিক বসরী, বান্দরবানের সাংবাদিক এস এম সম্রাট, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল আহাদ, অ্যাডভোকেট ইব্রাহিম মনির, ইসমাইল নবী শাওন, আসিফ ইকবাল ও ছাদেকুর রহমান প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবি আইকিউএসির উদ্যোগে ‘OBE পদ্ধতিতে শিক্ষণ ও মূল্যায়ন’ শীর্ষক’ প্রশিক্ষণ কর্মসূচি

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে কাজ করছি: মেয়র ডা. শাহাদাত হোসেন

চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন

অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্রগ্রাম)

টেগ্গড তিন পার্বত্য সহিংসতা: সমাধানে একটি বিশেষ অ্যাকশন কমিটি গঠন করার আহ্বান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজান থানায় গায়েবী অভিযোগে ব্যবসায়ী আসামী
পরবর্তী সংবাদ আমিরাবাদে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণ নিহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হাম ও হামের উপসর্গ ২৪ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ স্বাস্থ‍্য জুন ১৯, ২০২৬
কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
কক্সবাজার গণ মাধ্যম জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১৯, ২০২৬
পেট ভরে ভাত-মাংস খায় মানুষ, কাউকে টাকা দিতে হয় না
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ১৯, ২০২৬
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল
জনপথ বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি জুন ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?