শফিউল আলম, রাউজানঃ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্থাপনায়,রশিদর শাখার কার্যালয়ে, গত (৩০ অক্টোবর) বুধবার, বাদে মাগরিব পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্রবার্ষিক ফাতেহা উপলক্ষে তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী, মুহাম্মদ রাসেদুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ মোবারক, মুহাম্মদ লোকমান প্রমূখ।


