By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | দুপুর ১২:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁও’র আহসান উল্লাহ বিশ্ব স্কাউটিংয়ে দেশের একমাত্র প্রতিনিধি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ঈদগাঁও’র আহসান উল্লাহ বিশ্ব স্কাউটিংয়ে দেশের একমাত্র প্রতিনিধি
কক্সবাজারজেলা উপজেলাভালো খবরশহর থেকে দূরে

ঈদগাঁও’র আহসান উল্লাহ বিশ্ব স্কাউটিংয়ে দেশের একমাত্র প্রতিনিধি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১০/৩১ at ১:৪৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড জাগির পাড়ার মৌলভী আহমদ উল্লাহ সোলতানীর ছেলে আহসান উল্লাহ। তিনি আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা এবং পরবর্তীতে কক্সবাজার সরকারি কলেজ থেকে বোর্ড বৃত্তিসহ ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি সম্মান শেষ বর্ষ (৮ম সেমিস্টার) এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। মুলতঃ আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা স্কাউট গ্রুপ থেকেই তার স্কাউটিংয়ের যাত্রা শুরু। তিনি ঈদগাঁও উপজেলার প্রথম শিক্ষার্থী হিসেবে ২০১৬ সালে স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেন।

কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নকালে কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন কার্যক্রমে সরাসরি সেবা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় রোভার হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি ২০২৪ সালের বন্যা মোকাবিলা, বঙ্গবাজার ট্রাজেডি, করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের মান সমুন্নত করাসহ নানান কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক থেকে চার নভেম্বর জাপানে এপিআর এডাল্টস ইন স্কাউটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে শারীরিক ও মানসিকভাবে দক্ষ স্কাউটদেরকে আন্তর্জাতিক প্রোগ্রাম গুলোর জন্য নির্বাচিত করা হয়ে থাকে। এবারের আসরে বাংলাদেশ স্কাউট থেকে নির্বাচিত তিনজন প্রতিনিধি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তারমধ্যে রোভার স্কাউট এবং ইয়াং এডাল্টস লিডার হিসেবে একমাত্র আহসানই প্রতিনিধিত্ব করবেন। এপিআর (এশিয়া- প্যাসিফিক রিজিওন) এর আয়োজনে জাপানের ফুফুওকা শহরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এতে অংশগ্রহণ বিষয়ে আহসান বলেন, “বিশ্বমঞ্চে বাংলাদেশের মান সমুন্নত করতে আজীবন চেষ্টা চালিয়ে যাবো। দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা; সেই ভালোবাসা ও অনুপ্রেরণাটুকু পুঁজি হয়ে থাকে। সেখানেই যাই না কেনো আমার দেশমাতৃকার সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো এবং মর্যাদা সমুন্নত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাপ্তাইয়ে ১শ’ অসহায় পরিবারের পাশে দাঁড়াল ‘পালবার লিং সেন্টার শিশুসদন’

কবি-সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি: আব্দুল হাই সিকদার

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

পেট ভরে ভাত-মাংস খায় মানুষ, কাউকে টাকা দিতে হয় না

কক্সবাজারে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নারী নিহত, আহত ৩

টেগ্গড ঈদগাঁও'র আহসান উল্লাহ বিশ্ব স্কাউটিংয়ে দেশের একমাত্র প্রতিনিধি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইসি পুনর্গঠনে অনুসন্ধান কমিটি করে প্রজ্ঞাপন জারি
পরবর্তী সংবাদ মহেশখালীতে স্বামী পরিত্যক্ত নারীকে গুলি করে হত্যা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে ১শ’ অসহায় পরিবারের পাশে দাঁড়াল ‘পালবার লিং সেন্টার শিশুসদন’
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২০, ২০২৬
স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস-এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি জুন ২০, ২০২৬
কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের মৃত্যু
খেলা জনপথ বাংলাদেশ জুন ২০, ২০২৬
কবি-সাহিত্যিকদের আধুনিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি: আব্দুল হাই সিকদার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে সাহিত্য ও সংস্কৃতি জুন ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?