হাশেম খান। বাংলাদেশের একজন বরণ্যে চিত্রশিল্পী ।
তিনি ১৯৪১ সালের ১৬ এপ্রিল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামে জন্মগ্রহণ করেন বরেণ্য এই শিল্পী।
তার শিক্ষাজীবন শুরু মুন্সিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৬১ সালে চিত্রকলায় প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬১-৬৩ পর্যন্ত এশিয়া ফাউন্ডেশনের বৃত্তিতে মৃৎশিল্পে রিসার্চ স্কলার হিসেবে কাজ করেন তিনি। এ সময় বাঙালির স্বাধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন।
হাশেম খান সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্বাধীনতা স্তম্ভ’-এর জুরি বোর্ড ও বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির আজীবন সদস্য তিনি। শিল্প ও মুক্তিযুদ্ধ নিয়ে হাশেম খান বেশকিছু বই লিখেছেন।
বইয়ের ছবি আঁকার (প্রচ্ছদ ও ইলাস্ট্রেশন) শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে ১৫ বার পুরস্কার পেয়েছেন তিনি। তিনবার লাভ করেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। ১৯৯৭ সালে লাইপজিগ আন্তর্জাতিক বইমেলায় তার আঁকা বই পুরস্কৃত হয়। ১৯৯২ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পান। ২০১১ সালে হাশেম খানকে তার অবদানের জন্য স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।


