অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তারা যমুনায় প্রবেশ করেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার(১৬ এপ্রিল) বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট নির্বাচনি রোডম্যাপ চাইবে বিএনপি। এ ছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট করার চেষ্টায় থাকবে প্রতিনিধিরা। একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন নেতারা।


