By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অ্যাশেজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > অ্যাশেজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া
খেলা

অ্যাশেজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২১ at ১২:১১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জশ টংয়ের ব্যাট ছুঁয়ে আসা বল স্লিপে মুঠোয় পুরতেই ছুটে গেলেন মার্নাস লাবুশেন। বেশি দূর যাওয়ার সুযোগই পেলেন না। সতীর্থদের আলিঙ্গনে আটকে গেলেন তিনি। এই আনন্দ শুধু একটি টেস্ট জয়ের নয়, এটি মর্যাদার অ্যাশেজ জয়ের উৎসব।

অ্যাডিলেইড টেস্ট জিতে মাত্র তিন ম্যাচেই ‘ছাইদানি’ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া।

পার্থে দুই দিনে, ব্রিসবেনে চার দিনে জয়ের পর অ্যাডিলেইডে ম্যাচ গড়ায় পঞ্চম দিন পর্যন্ত। শেষ দিনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে ইংল্যান্ড। তবে তাতেও শেষ রক্ষা হয়নি।

৮২ রানের জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ ধরে রাখার আনুষ্ঠানিকতা সম্পন্ন করল অজিরা। মাত্র ১১ দিনের ক্রিকেটেই তুমুল আলোচিত এই মর্যাদার লড়াইয়ের ফয়সালা হয়ে গেল।
রোববার (২১ ডিসেম্বর) পঞ্চম দিনে ৬ উইকেটে ২০৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। জেমি স্মিথ ও উইল জ্যাকস লড়াইয়ে নামেন।

দিনের খেলা শুরুর ৪৮ মিনিট পর বৃষ্টিতে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। গ্যালারিতে থাকা ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থকগোষ্ঠী ‘বার্মি আর্মি’ উল্লাসে স্বাগত জানায় সেই বৃষ্টিকে। খেলা শুরু হলে আবার প্রতিরোধ গড়ে তোলেন স্মিথ ও জ্যাকস।
৫টি চার ও ২টি ছক্কায় স্মিথ তুলে নেন নিজের প্রথম অ্যাশেজ ফিফটি। তবে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তৃতীয় ওভারে ৯১ রানে ভাঙে এই জুটি।

মিচেল স্টার্ককে টানা দুই বলে দুটি বাউন্ডারি মারার পরই ভুল করেন স্মিথ। পরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে ক্যাচ দেন কামিন্সের হাতে।
এরপরও ইংল্যান্ড পুরোপুরি ভেঙে পড়েনি। জ্যাকসের সঙ্গে ব্রাইডন কার্স গড়ে তোলেন আরেকটি প্রতিরোধ। ন্যাথান লায়ন হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়ায় অস্ট্রেলিয়াকে আক্রমণে আনতে হয় ট্রাভিস হেড ও লাবুশেনের মতো অনিয়মিত বোলারদের। হেড একাই করেন ১৫ ওভার। তবে শেষ পর্যন্ত স্কট বোল্যান্ডের বলে জশ টংয়ের এজ ধরা পড়লে সব শেষ।

এর আগে এই টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৭১ রান, অ্যালেক্স ক্যারির সেঞ্চুরি (১০৬) ছিল ইনিংসের মূল আকর্ষণ। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে, বেন স্টোকস করেন সর্বোচ্চ ৮৩ রান। দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের ঝলমলে ১৭০ রানে ভর করে অস্ট্রেলিয়া তোলে ৩৪৯। সব মিলিয়ে ৪৩৫ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের ইনিংস থামে ৩৫২ রানে।

এই জয়ে অস্ট্রেলিয়া টানা পাঁচটি অ্যাশেজ সিরিজ ধরে রাখল। এর মধ্যে তিনটি জিতেছে, দুটি ড্র। ইংল্যান্ড সর্বশেষ অ্যাশেজ জিতেছিল ২০১৫ সালে, তা-ও নিজেদের মাঠে। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের জয়হীন ধারা বেড়ে দাঁড়াল ১৮ ম্যাচে, আর অ্যাশেজ না জয়ের অপেক্ষা গড়াল ১৪ বছরে।

‘বাজবল’ দর্শনে নতুন করে লড়াই করার স্বপ্ন নিয়ে এসেছিল ইংল্যান্ড। বাস্তবে সেটি ভেঙে পড়েছে প্রথম তিন টেস্টেই। এতটাই যে অধিনায়ক বেন স্টোকস, কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিকেট পরিচালক রব কির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন মেলবোর্ন বা সিডনিতে অন্তত একটি টেস্ট জিতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই হবে তাদের বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, সিরিজ শুরুর আগে দল নির্বাচন ও স্কোয়াডের বয়স নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া আবারও প্রমাণ করল, ঘরের মাঠে তারা এখনো ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে। ২০১১ সালের পর থেকে সেই চিত্র বদলায়নি, অ্যাডিলেইডেও বদলাল না।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সিরিজে সমতা ফিরতে জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ

আর্জেন্টিনাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়া

৪ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

টেগ্গড অ্যাশেজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার
পরবর্তী সংবাদ বাঁকখালী নদীর মোহনা থেকে যুবকের মরদেহ উদ্ধার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
আইন আদালত জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?