By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ৩:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
জনপথজাতীয়বাংলাদেশলিড

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৩ at ২:৩৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মোট ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এসব প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থা ও প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্পের।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ পররাষ্ট্র, খাদ্য ও ভূমি, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, পানি সম্পদ এবং ধর্মবিষয়ক উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও সভায় অংশ নেন।

আজকের সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, দিনাজপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও কালভার্ট পুনর্নির্মাণ এবং ঢাকা থেকে সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্প।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে মোংলা নৌঘাঁটির অবকাঠামো উন্নয়ন এবং সাভারে সেনাবাহিনীর ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশের একমাত্র তেল পরিশোধনাগার আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গাজীপুরে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদন দেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর উন্নয়ন প্রকল্প রয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় বগুড়া অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দারুল আরকাম ইসলামী শিক্ষাব্যবস্থার দ্বিতীয় পর্যায়ের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দ্বীপ ও চরাঞ্চলের উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, বন্যা ব্যবস্থাপনা, র‌্যাবের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভবন উন্নয়ন, ফরিদপুরের লেক উন্নয়ন এবং অর্থনৈতিক শুমারির সংশোধিত প্রকল্প।

এই অনুমোদনের মাধ্যমে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

টেগ্গড একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কর্ণফুলী টানেলে ৪ দিন ট্রাফিক ডাইভারশন
পরবর্তী সংবাদ মহান ১০ মাঘ ওরশ শরীফ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে প্রশাসনিক সমন্বয় সভা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৩, ২০২৬
ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৩, ২০২৬
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
বার্লিনে তোপের মুখে পাহলভি
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?