By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | বিকাল ৫:০৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ খাগড়াছড়িতে ২৩৫টি গির্জায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > খাগড়াছড়িতে ২৩৫টি গির্জায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন
জনপথখাগড়াছড়িজেলা উপজেলাধর্ম ও জীবনশহর থেকে দূরে

খাগড়াছড়িতে ২৩৫টি গির্জায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৫ at ৮:৪১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

পার্বত্য জেলা খাগড়াছড়িতেও সারা দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবের আবহে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। জেলার ৯টি উপজেলায় অবস্থিত মোট ২৩৫টি গির্জা ও চার্চে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মোৎসব উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই খাগড়াছড়ি সদরের ছোটবাড়ী পাড়া সেন্ট পলস বিলিভার্স ইস্টার্ণ চার্চ, খাগড়াপুর, মিলনপুর, আপার পেরাছড়া, গাছবান, চেলাছড়া, মহালছড়াসহ জেলার বিভিন্ন উপজেলায় ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চগুলোতে বিশেষ আরাধনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, উপহার সামগ্রী বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

খ্রিস্টান ভক্তরা জানান, বড়দিন কেবল একটি উৎসব নয়- এটি ভালোবাসা, ক্ষমা ও শান্তির শিক্ষা ধারণ করার দিন।

একজন খ্রিস্টান ভক্ত বলেন, ‘যীশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, ক্ষমা করতে ও সহমর্মী হতে। বড়দিন আমাদের সেই শিক্ষা নতুন করে মনে করিয়ে দেয়।’

কেন্দ্রীয় আয়োজন ছোটবাড়ী পাড়া সেন্ট পলস চার্চে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ী পাড়ায় অবস্থিত সেন্ট পলস বিলিভার্স ইস্টার্ণ চার্চে জেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে বড় পরিসরে বড়দিন উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মো. রিয়াজুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, বিলিভার্স ইস্টার্ন চার্চ চট্টগ্রাম বিভাগের রেভা. ফাদার মনজয় ত্রিপুরা, ছোটবাড়ী সেন্ট পলস চার্চের রেভা. ডিকন ফাদার শরৎ বাবু ত্রিপুরা, বড়দিন উদযাপন পরিষদের সভাপতি রনিক ত্রিপুরা ও সদস্য সচিব তরুণ সেন ত্রিপুরাসহ বিভিন্ন চার্চের ফাদার, পালক ও মহাপালকরা।

বিলিভার্স ইস্টার্ন চার্চ চট্টগ্রাম বিভাগের রেভা. ফাদার মনজয় ত্রিপুরা বলেন, ‘যীশু খ্রিস্ট মানুষের জীবনে আলো হয়ে এসেছিলেন। তার জন্ম আমাদের শিখিয়েছে ভালোবাসা, ত্যাগ ও ক্ষমার মাধ্যমে সমাজকে সুন্দর করতে। আজকের পৃথিবীতে শান্তি ও সহাবস্থানের জন্য এই শিক্ষাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন।’

বড়দিন উদযাপন পরিষদের সদস্য সচিব তরুণ সেন ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বড়দিন উদযাপন করছে, এটাই আমাদের শক্তি। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকলেই সমাজ এগিয়ে যাবে।’

জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা তার বক্তব্যে বলেন, জাতি অন্ধকারে চলে, তারা আলো দেখতে পেয়েছে, এই ভবিষ্যদ্বাণীর মধ্য দিয়েই বড়দিনের তাৎপর্য প্রকাশ পায়। যীশু খ্রিস্ট ভালোবাসা, শান্তি ও ক্ষমার যে বার্তা নিয়ে এসেছিলেন, তা যদি আমরা ধারণ করতে পারি, তবে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হবেই।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, বড়দিন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে সব গির্জা ও চার্চে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

উৎসবমুখর এই দিনে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে ছড়িয়ে পড়ে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তাÑ যা বড়দিনের মূল চেতনাকেই প্রতিফলিত করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ

টেগ্গড খাগড়াছড়িতে ২৩৫টি গির্জায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইসলামপুর মনু মিয়া বাজার পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত
পরবর্তী সংবাদ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়েরই ইতিবাচক প্রতিফলন: নাহিদ ইসলাম
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?