সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জুনিয়র, ইবতেদায়ী ও দাখিল ৮ ম শ্রেণি বৃত্তি পরীক্ষা রবিবার (২৮ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। প্রথমবারের মত ২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি বৃত্তি পরীক্ষা। ২ কেন্দ্রে ইবতেদায়ী সহ সর্বমোট ৬৫৮ পরীক্ষার্থীদের মধ্যে ৫৯৭ জন পরীক্ষায় অংশগ্রহন করেছেন। অনুপস্থিত রয়েছে ৬১ জন।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির কেন্দ্র দুটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি বিদ্যালয়ের ১৫৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৪০ জন অংশগ্রহন করেছে। অনুপস্থিত রয়েছে ১৪ জন। এ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা যুব উন্নয়ন অফিসার ইলিয়াছ মিয়া, কেন্দ্র সচিব খুরশিদুল জন্নাত ও হল সুপার গিয়াস উদ্দিন দায়িত্বরত রয়েছেন।
অন্যদিকে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে মোট ১৮ টি মাদ্রাসা অংশগ্রহন করেছে। ইবতেদায়ীর ৩১৬ জনের মধ্যে ২৯৬ জন অংশগ্রহন করেছে। দাখিল ৮ ম শ্রেণির ১৮৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৬১ জন অংশগ্রহন করেছে। এ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, কেন্দ্র সচিব মৌলানা হেফাজত উল্লাহ ও হল সুপার মৌলানা মনছুর আলম দায়িত্বে রয়েছেন।


