মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট অলিউল কবির ইকবাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী সহ উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


