শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের ফটিকছড়িতে বিশ্ব সেরা ইলেকট্রনিক্স পণ্যের সমাহার নিয়ে উদ্বোধন হলো ‘সিঙ্গার-বেকো এক্সক্লুসিভ ডিলার শপ’।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেসার্স রফিক এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে নাজিরহাট ঝংকার মোড়ের পশ্চিম পাশে এ প্রতিষ্ঠানটির উদ্ভোধন হয়।এতে অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য, ওমানের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক সিআইপি। ওমান বিএনপির সহ-সভাপতি মহসিন আলী সরকার, সিঙ্গারের এরিয়া ম্যানেজার কে এম মাহবুবুল আলম, সিঙ্গারের বিক্রয় সমন্বয়কারী এমডি কবির হোসাইন, ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব, সাংবাদিক এম এম আক্কাছ উদ্দিন প্রমুখ।
উদ্বোধন শেষে মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘সিঙ্গার-বেকো বিশ্বমানের ব্র্যান্ড। সকল পণ্যের গুণগতমান অনেক ভালো। যারা ব্যবহার করছেন তারাই এ পণ্যের মান সম্পর্কে ভালো জানেন। সিঙ্গার-বেকোর পণ্য এখন নাজিরহাটে, মানে এলাকাবাসীর দৌরগোড়ায়। শুভ উদ্ভোধন হিসেবে শো-রুমে বিশেষ ছাড় থাকছে বলেও জানান তিনি।


