মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে বঙ্গোপসাগরের মোহনায় স›দ্বীপ চ্যানেল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
অভিযান শেষে উপজেলার ডোমখালী, সাহেরখালী, বামন সুন্দর ও ষোলগেট মাছঘাট পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট মাছঘাটে উপস্থিত জেলে, মাছ বিক্রেতা ও নৌযান মালিকদের অবৈধ বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ সম্পর্কে সচেতন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ কম্বিং অপারেশন ২০২৬-এর প্রথম ধাপ ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসজুড়ে মোট চার ধাপে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরো বলেন, ‘সামুদ্রিক ও উপক‚লীয় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


