প্রিয় চট্টগ্রাম: নগরের ইপিজেড থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে র্যাব-৭। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— মো. সুমন মিয়া (৩০), মো. নুর উদ্দিন (৪৫), মো. রাশেদ (৪৭), মো. জাহেদ হোসেন (৪০) এবং মো. হাসান (৩৬) ও মো. হাসান (৩৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকায় একটি বসতঘরে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় ছয়জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


