By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | দুপুর ২:১১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অভিষেক, গুণীজন সংবর্ধনার মাধ্যমে কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবারের’ যাত্রা শুরু
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > অভিষেক, গুণীজন সংবর্ধনার মাধ্যমে কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবারের’ যাত্রা শুরু
জনপথজেলা উপজেলাপ্রতিষ্ঠান ও সংগঠনরাঙ্গামাটিশহর থেকে দূরে

অভিষেক, গুণীজন সংবর্ধনার মাধ্যমে কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবারের’ যাত্রা শুরু

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০৯ at ৭:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা—এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাই সুরের ধারা পরিবারের আয়োজনে অভিষেক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে।

কাপ্তাইয়ের সুরের ধারা পরিবারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ মল্লিক। নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খেয়াং।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা- একটি সমাজের মনন ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলের তরুণদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাপ্তাই সুরের ধারা পরিবারের মতো সংগঠন সৃষ্টি সময়োপযোগী উদ্যোগ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ দিলদার হোসেন বলেন, কাপ্তাইয়ের সংস্কৃতি ও সঙ্গীত চর্চাকে আরও গতিশীল করতে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ইতিবাচক দৃষ্টান্ত। স্থানীয় শিল্পীদের পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের শিল্পী তৈরিতে সুরের ধারা পরিবার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন কাপ্তাই শিল্পকলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল, কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য অঞ্চলের বিশিষ্ট যাত্রাশিল্পী ও নির্দেশক আপ্রুসী মারমা কারবারি, নাট্য ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তনচংগ্যা।

কাপ্তাই সুরের ধারা পরিবারের সদস্য সচিব অর্ণব মল্লিক বলেন, কাপ্তাইয়ে সম্ভাবনাময় শিল্পী সৃষ্টির লক্ষ্য নিয়ে সুরের ধারা পরিবারের যাত্রা শুরু হয়েছে। কাপ্তাইবাসী ও প্রশাসনের সহযোগিতায় নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু এবং এতে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা শিল্পকলাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শ্রমিকসংকট: রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা

কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি, ৬ জনের বিরুদ্ধে মামলা

টেগ্গড অভিষেক, গুণীজন সংবর্ধনার মাধ্যমে কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবারের’ যাত্রা শুরু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না : গোলাম পরওয়ার
পরবর্তী সংবাদ এখনও ফ্যাসিবাদের অনুসারীরা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে: গিয়াস কাদের চৌধুরী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শ্রমিকসংকট: রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল
জনপথ জেলা উপজেলা ভালো খবর রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ২৫, ২০২৬
এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি মে ২৫, ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ স্থলবন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?