By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ১:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের তাগিদ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের তাগিদ
জনপথখাগড়াছড়িজেলা উপজেলাশহর থেকে দূরেশিক্ষা

পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের তাগিদ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/১৮ at ৬:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

পাহাড়ি অঞ্চলের বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত ও টেকসই করতে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় দুই জেলার প্রায় ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধি ও অংশীজনরা অংশগ্রহণ করেন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

মতবিনিময় সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি—এই দুই পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অগ্রগতি, শিক্ষার মান মূল্যায়ন, বিদ্যমান সংকট, সমস্যাবলি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। সভায় দুই জেলার প্রায় ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধি ও অংশীজনরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এবং ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

বিশেষ করে ত্রিপুরা,চাকমা,মারমা ও পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠদান নিশ্চিত করা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন প্রধান শিক্ষকরা। তারা বলেন, মাতৃভাষাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ায় এবং পাঠগ্রহণকে সহজ করে তোলে।

এ ছাড়া বক্তারা বিদ্যালয়গুলোতে আইসিটি ক্লাস চালু, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং শিক্ষার্থীদের ডিজিটাল জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষকরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,‘পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আলাদা পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য।’

তিনি আরও বলেন, সরকার পাহাড়ি অঞ্চলের শিক্ষাব্যবস্থা উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, পাহাড়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই পরিষদের অন্যতম অগ্রাধিকার।

সভা শেষে অংশগ্রহণকারীরা পাহাড়ি অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবানে অস্ত্রসহ আটক ২

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল

প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

টেগ্গড পাহাড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের তাগিদ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ
পরবর্তী সংবাদ দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
বান্দরবানে অস্ত্রসহ আটক ২
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?