শনিবার (২৪ জানুয়ারী) বাঁশখালী পৌরসভা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে বিকাল ৪ টার দিকে উপজেলার প্রধান সড়কে গণমিছিল অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ড হতে খন্ড খন্ড মিছিল মিয়ার বাজার শহীদ ইউছুপ চত্তরে এসে জনসমুদ্রে মিলিত হয়। সেখান হতে বিকাল সাড়ে ৪টার দিকে মিছিল পরিপূর্ণ রূপ নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাঁশখালী থানা সংলগ্ন জিএস প্লাজার সামনে বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট লায়ন নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।
সভাপতির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম আস্করি, পৌরবিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন, বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, শ্রমিকদল, কৃষকদল এবং জাসাসসহ সর্বস্তরের জনসাধারণ উক্ত গণমিছিলে অংশ নেন। এসময় বক্তারা বলেন, দেশের সংকট মোকাবেলায় তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তাই বক্তারা দেশের সংকট নিরসন ও দেশ এবং গণমানুষের উন্নয়নের স্বার্থে সর্বস্তরের জনসাধারণকে ধানের ভোট দানের আহ্বান জানান।


