শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি, জামায়েত, সুন্নি জোট, গণসংহতি আন্দোলন প্রার্থীদের প্রচারনায় এলাকা সরগরম হয়ে উঠেছে। বিএনপির প্রার্থী গিয়্সা উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে রাউজানের নোয়াপাড়া, বাগোয়ান, হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাক্য়া গনসংযোগ, পথসভা করেন।
২৬ জানুয়ারী (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান সাধারন মানুষের কাছে। ইসলামী ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী রাউজানের কদলপুর, বাগোয়ান ইউনিয়ন ও রাউজান পৌরসভ্রা ৪,৫,৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন।
২৬ জানুয়ারী (সোমবার) রাউজানের হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন ইসলামী ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। জামায়াত ইসলামী ১২ দলীয় জোট প্রার্থী শাহ্জাাহান মঞ্জু দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে রাউজানের পূর্ব রাউজান, পৌর সদর, নোয়াজিশপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভা করেন। গণসংহতি আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার মাখাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চার প্রার্থীর প্রচারণায় এলাকার সরগরম হয়ে উঠলে ও সাধারনণ মানুষ কাকে ভোট দেবে তা প্রকাশ করতে ভয় পাচ্ছে। প্রার্থীর দলীয় নেতা কর্মী সমর্থকরা তাদের নিজ নিজ প্রার্থীকে ভোট দেবে বলে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছে।


