চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সব সময় সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি, এর মধ্যে ক্রীড়া অন্যতম। ক্রীড়াকে আমরা সব সময় উৎসাহিত করি। এছাড়া শরীর ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই। এজন্য শুধু আজকের দিনে নয়, সব সময় শরীরচর্চা, খেলাধুলায় শিক্ষার্থীরা নিজেদেরকে নিয়োজিত রাখা উচিত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. ফুয়াদ হাসান। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, ডিনবৃন্দ ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং শাহজালাল হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ রাশেদ জামিল ইফতি। বিচারকদের পক্ষে প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ তাইফুল আলম ফরাজীকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শাহজালাল হলের আবাসিক শিক্ষক জনাব মোহাম্মদ শফিউর রহমান চৌধুরী এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ ও চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল হল প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শাহজালাল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, শাহজালাল হল সংসদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।


