By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | সকাল ১১:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জনগণের শক্তির ওপর ভর করে বিএনপি ক্ষমতায় যাবে: আবু সুফিয়ান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > জনগণের শক্তির ওপর ভর করে বিএনপি ক্ষমতায় যাবে: আবু সুফিয়ান
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতি

জনগণের শক্তির ওপর ভর করে বিএনপি ক্ষমতায় যাবে: আবু সুফিয়ান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২৬ at ৮:৪৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, অবৈধভাবেও ক্ষমতা দখল করতে চায় না। বিদেশী কোন প্রভুর সহায়তায় ক্ষমতায় বসতে চায় না। জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায়। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি লড়াই করছে। দেশের সকল ক্রান্তিলগ্নে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই বিএনপির প্রতি জনগণের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। জনগণ ছাড়া বিএনপির আর কোন শক্তি নেই। জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপি ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারী) বিকেলে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাজীর দেউরি ০১নং গলি, ০২নং গলি, বেটারি গলি, চট্টেশ্বরী রোড, পল্টন রোড, মেহেদীবাগ, আমিরবাগ, ও. আর নিজাম রোড ও জিইসি মোড় এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগের পূর্বে তিনি বাগমনিরাম ওয়ার্ডের কাজীর দেউরি ০২নং গলিতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কোনো রাজনৈতিক শ্লোগান নয়, এটি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি বাস্তব সম্মত রোডম্যাপ। এই রোডম্যাপে জীবন ও সম্পদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা, উন্নত চিকিৎসাব্যবস্থা, বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষিখাতের উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের ভাগ্যন্নোয়নের পাশাপাশি তাদের দীর্ঘ দিনের দুঃখ-দুর্দশার অবসান ঘটানো হবে।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, বিএনপি নেতা শাহআলম, এড. কাশেম চৌধুরী, শহীদুল ইসলাম। বক্তব্য দেন নুর হোসেন, জিয়াউদ্দিন খালেদ, মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, শফিক আহমদ, রফিক সর্দার, রাশেদ চৌধুরী, খোরশেদুর রহমান, শফিকুল আলম খোকন, বেলায়েত হোসেন, সরওয়ার উদ্দিন, আবুল ফয়েজ, মো. সেকান্দর, আনোয়ার হোসেন আনু, আরিফুর রহমান মিঠু, মো. আনাছ, জামাল সর্দার, মো. ইছহাক, আবুল বশর, মো. ইলিয়াছ, কুতুব উদ্দিন নয়ন, আবুল হোসেন চৌধুরী, ইসমাঈল সরকার, শামসুদ্দোহা, ওবায়দুল হক, তপন চৌধুরী প্রমুখ।

সোমবার দুপুরে তিনি টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে চট্টগ্রাম-৯ আসনের উন্নয়ন ও ব্যবসায়ী স্বার্থ নিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির “মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা চট্টগ্রাম-৯ আসনের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও ব্যবসায়ীদের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপদেষ্টা আব্দুস সামাদ, মোহাম্মদ মুসা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাছির উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম, মুহাম্মদ ফরিদ উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, মোহাম্মদ বাকের উল্যাহ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ তাজুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, মোঃ মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

চট্টগ্রামসহ যেসব অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল

টেগ্গড জনগণের শক্তির ওপর ভর করে বিএনপি ক্ষমতায় যাবে: আবু সুফিয়ান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান
পরবর্তী সংবাদ সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
জনপথ জাতীয় লিড ৩ স্বাস্থ‍্য এপ্রিল ২১, ২০২৬
লরিয়াসে সেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ইয়ামাল
খেলা এপ্রিল ২১, ২০২৬
চট্টগ্রামসহ যেসব অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা
আবহাওয়া আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ এপ্রিল ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?