চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সমর্থনে পোমরা ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মালিরহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
মহিলা নেত্রী ছানোয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুমাম কাদের চৌধুরীর মা ফরহাত কাদের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মহসিন, বিশেষ অতিথি ছিলেন শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর মেয়ে ফারজিন কাদের চৌধুরী, মোজাফফর আহমদ চৌধুরী, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ছাবের, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন জনি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কুতুব উদ্দিন, যুবদল নেতা আবু হেনার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ইদ্রিচ মিয়া মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ মোশারফ, বাবুল আলম, পোমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ড্রাইভার, ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ সাইফু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কআকবর হোসেন রুবেল, বাদশাহ, ইউপি সদস্য ইকবাল হোসাইন সাদ্দাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা সাইমুন, পোমরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি জান্নাতুল মাওয়া সুমি, মহিলা দলের নেত্রী বুলবুল আক্তার, সাজু আক্তার, কহিনুর আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরীর মা ফরহাত কাদের চৌধুরী বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি যুদ্ধাপরাধী ছিলেন না। বিনা অপরাধে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। গুম করা হয়েছিল আপনাদের প্রিয় ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীকে। সাত মাস গুম হওয়া ছেলেকে ফিরে পাব এটা আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আপনারা রাঙ্গুনিয়ার মানুষের দোয়া ও ভালোবাসায় ছেলেকে ফিরে পেয়েছি। যে দোয়ার বদৌলতে ছেলেকে ফিরে পেয়েছি, সে দোয়া ও ভালোবাসা অব্যাহত থাকলে হুমাম সংসদে পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তিনি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
আবেগ আপ্লুত কণ্ঠে বিশেষ অতিথির বক্তব্যে ফারজিন কাদের চৌধুরী বলেন, আমরা মজলুম না, শহীদ পরিবার। সালাহউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেষ সাক্ষাতের সময় তিনি আমাদের বলেছিলেন চট্টগ্রাম তথা রাঙ্গুনিয়ার মানুষের জন্য তাঁর অসমাপ্ত কাজগুলো সুসম্পন্ন করার। সে লক্ষ্যে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভাই হুমাম কাদের চৌধুরীর জন্য ধানের শীষের জন্য ভোট চাইতে এসেছি।


