By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ১২:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মোবাইল ফোনেই শিশুর শৈশব বন্দি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > ফ্যান ক্লাব > মোবাইল ফোনেই শিশুর শৈশব বন্দি
ফ্যান ক্লাবমুক্ত জানালা-লেখা

মোবাইল ফোনেই শিশুর শৈশব বন্দি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০১ at ২:০৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সাদিয়া আফরিন

শিশু মানে নিষ্পাপ। শিশু মানে আদর।শিশু মানে ভালোবাসা। শিশু মানে আপন আলয় আনন্দে ভরপুর থাকা। তাদের আধোআধো কথায় সারাক্ষণ মন- প্রাণ চঞ্চল থাকে। তাদের দুষ্টুমিতে সবাই যেন থাকে প্রাণবন্ত । এ স্রষ্টার এক অনন্য উপহার । যেন স্রষ্টার রহমতে গড়া এক পবিত্র সৃষ্টি। কিন্তু বর্তমানে স্মার্ট ফোনের বদৌলতে শিশুদের এই স্বাভাবিক জীবনের ছন্দে যেন ছন্দপতন ঘটছে। এখন শিশুরা নিজে হাসার চেয়ে ফোনে থাকা বিভিন্ন পুতুলের হাসি দেখতে ব্যস্ত। দুষ্টুমির পরিবর্তে শান্ত হয়ে এখন মুঠোফোনের টিকটিক দেখতে অভস্ত। সারাঘর আধোআধো কথায় মাতিয়ে না রেখে ডিভাইসের নয়েজপূর্ণ কথায় বেশ মশগুল তারা। এখন শিশুরা বই নিয়ে পড়ার চেয়ে মোবাইলের ই বুক পড়তে বেশি আনন্দ পায়। ঘরে- বাইরে খেলার চেয়ে স্ক্রিন স্ক্রলে মজা পায় বেশি।

একসময় শিশুদের গল্পে গল্পে খাওয়নো হতো। মন দিয়ে শুনতোও তারা। কত গল্প যে মা বাবাদের বানিয়ে বানিয়ে বলতে হতো তার তালিকাও অনেক লম্বা। কিন্তু এখন তা একেবারেই রূপকথার গল্প।
মায়েরা এখন আর গল্প শোনাতে অভ্যস্ত না। মা রা এখন ঝামেলা এড়াতে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে । কিন্তু এতে মার সাময়িক কাজ কমে গেলেও শিশুকে দীর্ঘমেয়াদী ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে ।
কারন, মোবাইল বহন করে ক্ষতিকর আলো ও বিকিরিত রশ্মী যা শিশু সহ প্রাপ্তবয়স্কদের ও স্বাস্থ্য ঝুঁকি ঘটায়। মোবাইল থেকে বের হয় রেডিওফ্রিকোয়েন্সি নামক এক ধরনের তরঙ্গ যা তড়িৎচৌম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। দীর্ঘসময় ব্যবহারের ফলে শিশুদের নাজুক ত্বকের কোমলতা নষ্ট হতে পারে। স্নায়ুকোষের যথাযথ কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। মোবাইল স্ক্রিন থেকে বের হয় নীল আলো। এই আলো শিশুদের চোখের কর্ণিয়া ও রেটিনা ধীরেধীরে নষ্ট করে ফেলে। এছাড়াও মোবাইলোর দিকে ঝঁুকে দেখার ফলে গাড়ে ব্যথা,চোখে ক্লান্তি এবং মনে অবসাদ আসে।
টানা স্ক্রিন স্ক্রল করার কারনে শিশুদের পেনসিল হাতে ধরার অভ্যাস নষ্ট হচ্ছে। মোবাইল নির্ভর হওয়ায় পরিবার ও আশেপাশের মানুষদের সাথে যোগাযোগ কমে যাচ্ছে । ফলস্বরূপ,শিশুদের ভাষাবিকাশ দেরিতে হচ্ছে,বাকপ্রকাশ অস্পষ্ট হচ্ছে। আশেপাশের মানুষদের সাথে মেলামেশা না থাকায় দিনদিন অসামাজিক হয় উঠছে।
বিভিন্ন কার্টুন, টিকটিক এবং গেম দেখার ফলে মেজাজ খিটখিট হচ্ছে, অকারনেই জেদ করছে,খাবারে অরুচি প্রকাশ করছে,মাঠে খেলার আগ্রহ হারিয়ে শরীর স্থূলকার ধারণ করছে। শিশুবয়স থেকেই শারীরিকভাবে দূর্বল হয়ে বেড়ে উঠছে। ফলশ্রুতিতে, হারাচ্ছে মানসিক প্রফূল্লতা ও পড়ালেখার আগ্রহ।
তবে আমরা একটু কৌশলী আর সচেতন হলেই আমাদের বাচ্চারা ফিরে পাবে হারানো শৈশব।আমাদের যা করণীয়,
মা – বাবারা সময় ভাগ করে বাচ্চার সাথে খেলনা নিয়ে খেলা করা।বই পড়া,গল্প করা,ছবি আঁকা এবং মাঠে ঘুরতে নিয়ে যাওয়া।
বাচ্চার বয়স অনুযায়ী বিভিন্ন ছোটখাটো জিনিস নিয়ে আলাপচারিতা করা।
বাচ্চাকে মোবাইলের অপকারিতা সম্পর্কে বুঝানো। মোবাইল খেলার জিনিস নয়। এটা শুধু প্রয়োজনে ব্যবহারের জিনিস মাত্র যেভাবে বাসায় অন্যান্য জিনিস ব্যবহৃত হয়।
অবশ্যই বাচ্চার সামনে প্রয়োজন ব্যতীত মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকা।
যেসব মা – বাবা কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইন ব্যবসায়ী তাঁরা অবশ্যই বাচ্চাকে এসব কার্যক্রম থেকে দূরে রাখার ব্যবস্থা করা।
বাসায় মা – বাবা ছাড়াও অন্যান্য সদস্যদের মোবাইল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা।
মা- বাবার সাথে নির্দিষ্ট সময় ও দূরত্ব মেনে টেলিভিশন দেখতে দেওয়া।
এই স্ক্রিন নির্ভর যুগে এসব নিয়ম মানা কষ্টসাধ্য মনে হতে পারে। তবে বাচ্চার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে দৃঢ় প্রতিজ্ঞ হলে অসম্ভব কোনকিছুই নয়। কারন,প্রত্যেকটি বাচ্চা তাঁর মা – বাবার কাছে পরম “”আরাধ্য সত্তা “”। তাদের সুস্বাস্থ্য -ই আমাদের জীবনকে পরিপূর্ণ করে, আলোকিত করে। লেখক : শিক্ষক ও কবি

আপনি এটিও পছন্দ করতে পারেন

পুকুর পাড়ে রিটেইনিং ওয়াল চাই

‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র!

ঈদুল ফিতর ও আধ্যাত্মিক সংযোগ: আত্মশুদ্ধি থেকে মানবিকতার পথে

নারীবাদ : সমতা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

টেগ্গড মোবাইল ফোনেই শিশুর শৈশব বন্দি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
পরবর্তী সংবাদ প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রামুতে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
বান্দরবানে অস্ত্রসহ আটক ২
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?