চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
সাক্ষাৎকালে হেফাজত আমির তার নিজ ভোটকেন্দ্রের ফলাফলের একটি কপি নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতে তুলে দেন।
তিনি বিজয়ী প্রার্থীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া করেন।
সরোয়ার আলমগীর হেফাজত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি ফটিকছড়ির উন্নয়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফটিকছড়ি এলাকায় হেফাজতে ইসলামের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।


