By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | রাত ১১:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ফুলছড়ি রেঞ্জের বনপ্রহরী মতুর্জা ও শামিম, রক্ষক-ই যখন ভক্ষক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ফুলছড়ি রেঞ্জের বনপ্রহরী মতুর্জা ও শামিম, রক্ষক-ই যখন ভক্ষক
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

ফুলছড়ি রেঞ্জের বনপ্রহরী মতুর্জা ও শামিম, রক্ষক-ই যখন ভক্ষক

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/১৬ at ১:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: মতুর্জা আলী ও শামিম মিয়া দুজনই কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ অফিসের আওতাধীন নাপিতখালী ও মেদাকচ্ছপিয়া বিট কার্যালয়ে কর্মরত।

বন প্রহরী এই দুব্যক্তি (স্বগোষিত) অতিরিক্ত পালন করছেন বিট কর্মকর্তার দায়িত্ব। তাদের দুজনের বিরুদ্ধে গাছ আটকের পর তা বিক্রি করে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় নির্বাচনের সুযোগে তারা এই অপকর্ম চালিয়েছেন। এ যেন রক্ষক-ই ভক্ষক। সম্প্রতি এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

গত ৫ ফেব্রুয়ারি বিকেলে মেদাকচ্ছপিয়া গর্জনতলী গ্রাম এলাকায় গাছ কেটে দুর্বৃত্তরা পাচারের উদ্দেশ্য মজুত করে। বিষয়টি বিট কর্মকর্তা মুবিনুর রহমানকে জানানো হলে তিনি দ্রুত সময়ে বনপ্রহরী শামিম মিয়াকে ঘটনাস্থলে পাটান। একপর্যায়ে শামিম মিয়া তার নির্ধারিত( লাইন) দেয়া গাছ হওয়ায় ২/১ টুকরা রেখে বাকি গুলো ছাড় দেয়।

স্থানীয় কাঠ চোর চক্রের সদস্য ছৈয়দ ড্রাইভার প্রকাশ ছৈয়ার সাথে শামিম মিয়া গাছ কেটে পাচারের সাথে সরাসরি জড়িত রয়েছে। রহস্যময় ব্যাপার হলো এতগুলো গাছ আটকের পরও সেদিন তা জানানো হয়নি ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তাকে। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন রেঞ্জ কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান। এভাবে গাছ জব্দের পর তা দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা।

একই সাথে শামিম মিয়া মেদাকচ্ছপিয়া এলাকায় নতুন বসতি নির্মাণে সহযোগিতা করে আসছেন। সম্প্রতি সময়ে খুটাখালী শান্তি বাজার এলাকার কবির আহমদের পুত্র প্রবাসী ফিরোজের পাকা ঘর তুলতে নিয়েছেন মোটা অংকের টাকা। ফিরোজ স্থানীয় মেম্বার ছৈয়দ হোছাইনের ভাগনি জামাতা। বর্তমানে কাজ চলছে ঐ মেম্বারের নেতৃত্বে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সময় গাছ জব্দ করার পর নিজের সুবিধামতো সময়ে গাছ বিক্রি করেন বনপ্রহরী শামিম মিয়া। মেদাকচ্ছপিয়া বিট এলাকায় যা ওপেন সিক্রেট। এভাবে গত কমাসে লক্ষ টাকা হাতিয়েছেন বলেও দাবি স্থানীয়দের। পরে সাংবাদিকদের তৎপরতায় বন প্রহরী শামিম মিয়া নিজের অপকর্ম ঢাকতে কিছু কিছু বিট কার্যালয়ে নিয়ে রাখেন জব্দকৃত গাছ। যদিও এতসব অভিযোগের পরও নিজের অবস্থানে অনড় এই বনপ্রহরী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ছোট বিষয়গুলোকে বড় না করার অনুরোধ জানান।

একই অভিযোগ উঠেছে নাপিতখালী বিটের বনপ্রহরী মর্তুজা আলীর বিরুদ্ধে। বিট কর্মকর্তার দায়িত্ব হস্তান্তরের আগে দারুস সালাম মাদ্রাসার রোডে পাকা বিল্ডিং,ফকিরা বাজারের পশ্চিম পার্শ্বে পাহাড়ের টিলার মাটি কাটা, চ্যাম্পল বাগান রোডের মাথায় দোকান নির্মাণ, ফুটখালী থেকে রাতের আঁধারে বালি পাচার, সাহাব উদ্দিন মেম্বারের সামাজিক বনায়নের প্লট নামে পরিচিত এলাকায় মোটা অংকের বিনিময়ে একাধিক ঘরবাড়ি তৈরি, হাকিম আলীর প্লটে ঘর নির্মাণ, নাপিতখালী অফিসের সামনে আরিফের বিল্ডিং নির্মাণ কাজে সরাসরি তিনি জড়িত রয়েছেন। তার এসব অপকর্মে স্থানীয় নুরুল হক প্রকাশ ডাম্পার নুরুল হকের যোগসাজশও রয়েছে।

এর আগে বনপ্রহরী মতুর্জা এক ব্যক্তির জিম্মায় বেশকিছু চোরাই গাছ রাখেন। সেই গাছ এখনো বন বিভাগ উদ্ধার করতে পারেনি। কীভাবে জিম্মায় দিলে বন বিভাগ গাছ উদ্ধারে ব্যর্থ হয় এবং কেন তার জিম্মায় জব্দকৃত গাছ রাখার প্রয়োজন পড়লো তা নিয়েও প্রশ্ন উঠেছে। এভাবে একের পর এক অনিয়ম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন এই বনপ্রহরী।

খোঁজ নিয়ে জানা গেছে, বন প্রহরী মর্তুজার রাজশাহী জেলা শহরে রয়েছে আলিশান বাড়ি। জনশ্রুতি রয়েছে বনের টাকায় রাজবাড়ি। এসব বিষয়ে জানতে চাইলে মর্তুজা আলী বলেন, ত্রিশ বছর চাকুরী জীবনে সবচেয়ে খারাপ পোস্টিং এ আছি। স্টেশন ছাড়া চাকরি করিনি। এখন বাড়ি থেকে টাকা এনে চলি। পাকা ঘর নির্মাণ, গাছ পাচার ও বালি পাচারের সুনির্দিষ্ট অভিযোগ করা হলে স্বশরীরে দেখা করার কথা বলে ফোন কেটে দেন। এ বন প্রহরীর বিরুদ্ধে ফাঁসিয়াখালী বিট কাম চেক স্টেশনে থাকা অবস্থায় রিজার্ভের সেগুন গাছ বিক্রিরও গুরুতর অভিযোগ রয়েছে। ঐ বিটে কর্মরত থাকা অবস্থায় অনিয়মের কারণে বদলি হন।

এ বিষয়ে ফুলছড়ি রেঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান বলেন, এমন কিছু অভিযোগ আমার কাছেও এসেছে। কর্মস্থলে নতুন যোগদান করায় স্টাফদের নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন, বিষয়গুলো জানা ছিল না। তবে অভিযোগ যেহেতু এসেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হাম ও হামের উপসর্গ ২৪ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

পেট ভরে ভাত-মাংস খায় মানুষ, কাউকে টাকা দিতে হয় না

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল

একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার: জামায়াত আমির

টেগ্গড ফুলছড়ি রেঞ্জের বনপ্রহরী মতুর্জা ও শামিম, রক্ষক-ই যখন ভক্ষক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা
পরবর্তী সংবাদ চট্টগ্রাম বাস শ্রমিক ইউনিয়ন, শ্রমিকদের ১ কোটি ৮৯ লাখ টাকার দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হাম ও হামের উপসর্গ ২৪ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ স্বাস্থ‍্য জুন ১৯, ২০২৬
কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
কক্সবাজার গণ মাধ্যম জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১৯, ২০২৬
পেট ভরে ভাত-মাংস খায় মানুষ, কাউকে টাকা দিতে হয় না
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ১৯, ২০২৬
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল
জনপথ বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি জুন ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?