জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাদের চুক্তিতে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সাত্তার পাটোয়ারী। তাকে গ্রেড-৯ বেতন স্কেলের সবশেষ ধাপের বেতনে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন এস এম পারভেজ। তাকে গ্রেড-৯ বেতন স্কেলের সবশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়া হয়। প্রধানন্ত্রীর মেয়াদকাল অথবাতার সনবতুষ্টি সাপেক্ষে তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।


