By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ওসাসুনার কাছে স্টপেজ টাইমের গোলে হারল রিয়াল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ওসাসুনার কাছে স্টপেজ টাইমের গোলে হারল রিয়াল
খেলা

ওসাসুনার কাছে স্টপেজ টাইমের গোলে হারল রিয়াল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

লা লিগায় টানা নয় ম্যাচ জিতে উড়ছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষস্থানে উঠেছিল তারা। জিরোনার কাছে বার্সেলোনা হেরে যাওয়ায় এক নম্বর আসন সুসংহত করেছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু এক ম্যাচ পরই তা ঝুঁকির মুখে পড়ে গেল।

রাউল গার্সিয়ার স্টপেজ টাইমের গোলে থামল রিয়ালের জয়যাত্রা। এস্তাদিও এল সাদারে নাটকীয় ম্যাচে ওসাসুনা লা লিগার শীর্ষ দলকে হারাল ২-১ গোলে। প্রথমার্ধের শেষ দিকে আন্তে বুদিমির পেনাল্টি স্পট থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে রাখেন দেন। কঠিন একটি সপ্তাহ পার করা ভিনিসিয়ুস জুনিয়র দ্বিতীয়ার্ধে সমতা ফেরান। কিন্তু শেষ মুহূর্তে রিয়ালের বক্সের বাঁ দিক থেকে গার্সিয়া দারুণ শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করলে জয় পায় ওসাসুনা। তবে নাটক তৈরি হয়েছিল এই গোলকে ঘিরে।

ব্যবধান পাঁচ পয়েন্টে নেওয়ার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু হেরে যাওয়ায় আগের মতোই ব্যবধান দুই পয়েন্ট থাকল। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে মাদ্রিদ ক্লাব।

২২ ফেব্রুয়ারি (রোববার) লেভান্তেকে হারাতে পারলে এক নম্বরে ফিরে যাবে বার্সেলোনা (৫৮)।

গত মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে ভিনিসিয়ুস বর্ণবাদী মন্তব্যের শিকার হন। এনিয়ে চলছে বিতর্ক। সেই রেশ নিয়ে গতকাল (শনিবার) মাঠে নামে রিয়াল। পাম্পলোনায় শুরুতে চাপে ছিল তারা। রিয়ালের বক্সের প্রান্ত থেকে বুদিমিরের বাঁকানো শট পোস্ট ঘেষে বেরিয়ে যায়।

অতিথি গোলকিপার কোর্তোয়া পরে দুর্দান্ত এক সেভ করেন। রুবেন গার্সিয়ার ক্রসে ডিফেন্ডার আলভারো কারেরাসের জোরালো শট রুখে দেন রিয়াল কিপার। বুদিমিরের আরেকটি হেডও থামিয়ে দেন বেলজিয়ান তারকা।

রিয়ালের আক্রমণ দেখা যায় ৩২তম মিনিটে। ভিনিসিয়ুসের নিচু শট পেছনে পাঠান সার্জিও হেরেরা। ওই কর্নার থেকে দাভিদ আলাভার প্রচেষ্টা ব্লক করে স্বাগতিকরা।

৩৯ মিনিটে বুদিমিরকে ফাউল করেন কোর্তোয়া। ভিএআর রিভিউয়ে পেনাল্টি পেয়ে গোল করে ওসাসুনা। স্পট কিক থেকে নিজেই গোল করার দায়িত্ব নেন বুদিমির এবং রিয়ালের বিপক্ষে গোলের রেকর্ড ধরে রাখেন।

প্রথমার্ধের স্টপেজ টাইমে রিয়াল সমতা প্রায় ফিরিয়েছিল। অরেলিয়েন শুয়োমেনির লাফানো শট হেরেরা কোনোমতে রুখে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্দা গুলার ক্রসবারের ওপর দিয়ে শট নেন। ৭০ মিনিটের পর অতিথিরা বল জালে জড়ায়। কিলিয়ান এমবাপে বক্সের বাঁ প্রান্ত থেকে লক্ষ্যভেদ করেন। কিন্তু তার প্রচেষ্টা অফসাইডে বাতিল হয়। তিন মিনিট পর রিয়াল এগিয়ে যায়।

ফেদেরিকো ভালভার্দে বাঁ দিক দিয়ে ঢুকে ছয় গজ বক্সে কাটব্যাক করে বল পাঠান। ভিনিসিয়ুস সময়মতো পৌঁছে হেরেরাকে পরাস্ত করেন।

খেলা শেষ হয় নাটকীয়ভাবে। গার্সিয়ার গোলে ওসাসুনার জয় উৎসব অফসাইড ফ্ল্যাগে কয়েক সেকেন্ড পরই নিস্তব্ধতায় রূপ নেয়। তবে ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টালে স্মরণীয় জয়ের আনন্দে মাতে ওসাসুনা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

আর্জেন্টিনাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়া

৪ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ

টেগ্গড ওসাসুনার কাছে স্টপেজ টাইমের গোলে হারল রিয়াল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান
পরবর্তী সংবাদ ‘গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবি কেন্দ্রীয় মন্দিরের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ ধর্ম ও জীবন শিক্ষা এপ্রিল ২০, ২০২৬
হালদা পাড়ের ফসলি জমিতে লাল মরিচের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
জনপথ কৃষি জেলা উপজেলা ভালো খবর শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীণদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২০, ২০২৬
ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন—-যাত্রী কল্যাণ সমিতি
বিভাগহীন এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?