By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ২:৩৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে নকল পণ্যদ্রব্যের কারখানা সিলগালা, আটক ৫
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > রাউজানে নকল পণ্যদ্রব্যের কারখানা সিলগালা, আটক ৫
আইন আদালতজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

রাউজানে নকল পণ্যদ্রব্যের কারখানা সিলগালা, আটক ৫

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/২৪ at ১১:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে নকল নুডলস, ‘ট্যাং’ সদৃশ সফট ড্রিংক পাউডার ও টেস্টি স্যালাইন উৎপাদন এবং প্যাকেটজাত করার অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় উৎপাদন কার্যক্রমে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন মিয়া মার্কেটের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম। বাইরে থেকে দরজা বন্ধ রেখে ভাড়া নেওয়া দোকানের ভেতরে বিশাল পরিসরে চলছিল এসব পণ্যের উৎপাদন ও মোড়কজাত কার্যক্রম। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে বাজারজাতের উদ্দেশ্যে অবৈধভাবে এসব পণ্য প্রস্তুত করা হচ্ছিল বলে জানা যায়।অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট কারখানায় উৎপাদিত পণ্যের মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লোগো ব্যবহার করা হলেও কোনো বৈধ অনুমোদন বা সনদ নেই। অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন এসব পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার দায়ে কারখানাটি তাৎক্ষণিক সিলগালা করা হয়। মালিক ও ব্যবস্থাপক উপস্থিত না থাকায় উৎপাদন কাজে নিয়োজিত পাঁচজনকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম জানান, অবৈধভাবে বিভিন্ন ধরনের সফট ড্রিংক পাউডার, নুডলস ও স্যালাইন তৈরি করা হচ্ছিল। কোনো পণ্যেরই বৈধ নিবন্ধন বা হালনাগাদ সনদ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার বলেন, সফট ড্রিংক পাউডারের সনদ হালনাগাদ ছিল না, নুডলসের কোনো সনদই নেই। তদুপরি কোনো পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদও পাওয়া যায়নি।অভিযানে রাউজান থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন এবং রাউজান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান প্রমুখ।মিয়া মার্কেটের মালিক মো. আক্তার জানান, প্রায় চার বছর আগে দোকানসহ পেছনের অংশটি নোয়াপাড়া কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদের কাছে ভাড়া দেওয়া হয়। তিনি ও তার ভাই কামাল উদ্দিন টুটুল কারখানাটি পরিচালনা করতেন বলে দাবি করেন তিনি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ উদ্দিন আহমেদ (রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক) মুঠোফোনে বলেন, তিনি এ কার্যক্রমের সঙ্গে জড়িত নন এবং অনেক আগেই সংশ্লিষ্টতা ত্যাগ করেছেন। তার দাবি, অন্যরা এ কার্যক্রম পরিচালনা করে থাকতে পারেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই

আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট ডাইভারশন ও বাতিল

গণভোটের ফল কার্যকর না করলে ‘আমও যাবে ছালাও যাবে’: মুজিবুর রহমান

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি গুরুত্বপূর্ণ পদক্ষেপ: জেলা প্রশাসক

টেগ্গড আটক ৫, রাউজানে নকল পণ্যদ্রব্যের কারখানা সিলগালা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার
পরবর্তী সংবাদ সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৯, ২০২৬
আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে স্বাস্থ‍্য এপ্রিল ২৯, ২০২৬
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট ডাইভারশন ও বাতিল
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৯, ২০২৬
গণভোটের ফল কার্যকর না করলে ‘আমও যাবে ছালাও যাবে’: মুজিবুর রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি এপ্রিল ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?